ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

গণজোয়ারে ভয় পেয়ে আমার বিলবোর্ড-ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে: নাহিদ

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২ পিএম
নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত

দেশব্যাপী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দিন যত ঘনিয়ে আসছে নির্বাচন ঘিরে ততই বাড়ছে উত্তেজনা। প্রচার-প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জায়গায় জায়গায় শোভা পাচ্ছে নির্বাচনি বিলবোর্ড-ব্যানার।

এবারের নির্বাচনে ঢাকা-১১ আসনে দাঁড়িয়েছেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বড় দলগুলোর হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে তাকেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট। নির্বাচনি প্রচারণায় ব্যাপক দৌড়ঝাঁপ চলছে তারও।

রাজধানীর সবুজবাগে নূরবাগ মাসজিদের পাশে বিলবোর্ড-ব্যানার টানানো ছিল নাহিদ ইসলামের। কিন্তু রোববার (১ ফেব্রুয়ারি) সেই বিলবোর্ড-ব্যানার ছিঁড়ে ফেলেছে কে বা কারা। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত এই প্রার্থী।

আরও পড়ুন

সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক‌ পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, গণজোয়ারে ভয় পেয়েছে মাফিয়া গোষ্ঠী। ভয় পেয়ে নাহিদ ইসলামের একের পর এক বিলবোর্ড, ব্যানার ছিঁড়ে ফেলছে তারা। শাপলাকলির অগ্রযাত্রা ঠেকিয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা চলছে।

পোস্টে তিনি আরও লিখেন, গতকাল রাতে ২৩ নম্বর ওয়ার্ডে নূরবাগ মাসজিদের পাশে বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই। ব্যানার, বিলবোর্ড ছিঁড়ে যারা আমাকে ঠেকাতে চায়, তারা ভুলের মধ্যে আছেন। আগামী ১২ তারিখ বাড্ডা, ভাটারা, রামপুরার মানুষ আপনাদের জবাব দেবে, ইনশাআল্লাহ।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
জুলাই গণহত্যার বিচারের মুখোমুখি হওয়ার ভয় থেকেই আওয়ামী লীগ প্রবাসে বসে উসকানি, অপপ্রচার ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি।
নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
আরও পড়ুন
পণ্যের দাম নিয়ে নাহিদের স্ট্যাটাস, দায়ী করলেন সিন্ডিকেটকে
শেখ হাসিনার জন্মদিনে চবিতে ছাত্রলীগের ব্যানার টানানোর দাবি, প্রক্টর বলছেন ‘এডিটেড’
মমতা ব্যানার্জির ভাতিজির রহস্যজনক মৃত্যু
বিজেপি চুরি করে বাংলা দখল করেছে: মমতা