ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০০ পিএম
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা কামরুজ্জামান রতন। ছবি: সংগৃহীত

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে একটি গণমাধ্যমের টকশোতে দেওয়া বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা কামরুজ্জামান রতন। একই সঙ্গে তিনি নিজের ওই মন্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে কামরুজ্জামান রতন বলেন, ‘আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না।’

তার এ মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি এবং নিহতদের স্বজনদের মধ্যে এ বক্তব্য নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। সমালোচনার মুখে দেওয়া ফেসবুক বিবৃতিতে কামরুজ্জামান রতন বলেন, টকশোতে ঘটনাটি নিয়ে সংকীর্ণভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে আবেগের বশে তিনি ওই মন্তব্য করেছিলেন।

তিনি আরও বলেন, ‘আমার এই মন্তব্যটি করা একেবারেই ঠিক হয়নি এবং আমি তা পূর্ণাঙ্গভাবে প্রত্যাহার করছি। আমার এই মন্তব্যের মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং আমাদের প্রবাসী ভাইবোনদের মনে যে কষ্ট ও আঘাত দিয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী।’

এই সংসদ সদস্য বলেন, মানুষ ভুল করতেই পারে, আর ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত। আমার ওই মন্তব্যটি জন্য আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উপহার বা যে নামেই হোক, ঘুষ লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক
ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য আরও লিখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না।
উপহার বা যে নামেই হোক, ঘুষ লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক
মনে রাখতে হবে আ.লীগ আমাদের কমন শত্রু: আবু হানিফ
আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে আওয়ামী লীগ আমাদের কমন শত্রু, তাই আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের একতা অনিবার্য বলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
মনে রাখতে হবে আ.লীগ আমাদের কমন শত্রু: আবু হানিফ
নুসরাত আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি: তাসনিম জারা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনায় এবার প্রতিক্রিয়া জানিয়েছেন ডা. তাসনিম জারা। 
নুসরাত আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি: তাসনিম জারা
নুসরাতের পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। একই সঙ্গে জুলাইয়ের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
নুসরাতের পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
গণমাধ্যমের প্রতি সিমরিন লুবাবার বিশেষ অনুরোধ
বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়া শিশুশিল্পী সিমরিন লুবাবা গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।
গণমাধ্যমের প্রতি সিমরিন লুবাবার বিশেষ অনুরোধ
আরও পড়ুন
বিএনপির সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ, এরপর যা হলো
মুন্সীগঞ্জে সাংবাদিকদের ২ ঘণ্টা অপেক্ষা করিয়ে ফিরিয়ে দিলেন ডিসি
মুন্সীগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ, গ্রেপ্তার ২
সিরাজদিখানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অরাজকতার প্রতিবাদে ছাত্রদলের প্রতিবাদ মিছিল