ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

‘আমরাই সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৪:৫৩ পিএম

বিশ্বনেতারা যখন যুদ্ধ, অর্থনীতি আর কূটনীতির মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ব্যস্ত, তখন জি-৭ সম্মেলনের মঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন সেই বহুল আলোচিত ‘মেলোডি’ জুটি। দেখা হতেই দুজনে হাত মেলালেন হাসিমুখে। তারপর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মজার ছলে করলেন এমন একটি মন্তব্য, তাতেই আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ‘মেলোডি’ ঝড়। কারণ মেলোনির দাবি, তিনি আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদি হলেন ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি।

ফ্রান্সের ইভিয়ান-লে-বাঁয়ে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে গ্রুপ ছবির জন্য দাঁড়ানোর ঠিক আগ মুহূর্তেই ধরা পড়ে সেই মুহূর্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একে অপরের সাথে হাসিমুখে হাত মেলাচ্ছেন মোদি-মেলোনি। সেখানে অডিও পুরোপুরি স্পষ্ট না হলেও, দেখা যায় দুই নেতার মধ্যে বেশ মজার আলাপ চলছে। আর তখনই হাসতে হাসতে মেলোনি বলে বসেন, “হ্যাঁ, আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি।”

তবে এই প্রথম নয়। মাত্র মাসখানেক আগেই রোম সফরের সময় মেলোনির জন্য ভারতের জনপ্রিয় ‘পার্লে মেলোডি’ টফি উপহার নিয়ে গিয়েছিলেন মোদি। দুই নেতার নাম মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া ‘মেলোডি’ ট্রেন্ডকে আরও একধাপ এগিয়ে নিয়েছিল সেই মুহূর্ত। পরে মেলোনি নিজেই সেই ভিডিও শেয়ার করে উপহারের জন্য মোদিকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন

আসলে ‘মেলোডি’ নামের জন্ম ২০২৩ সালে। নরেন্দ্র মোদি ও জর্জিয়া মেলোনির নামের অংশ মিলিয়ে মজা করেই এই নাম দিয়েছিলেন নেটিজেনরা। এরপর বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে দুই নেতার স্বতঃস্ফূর্ত মুহূর্ত, সেলফি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। মজার বিষয় হলো, এই ভাইরাল ট্রেন্ডকে নিজেরাও সাদরে গ্রহণ করেছেন দুই নেতা। ২০২৪ সালে মোদির সঙ্গে একটি সেলফি পোস্ট করে মেলোনি লিখেছিলেন, ‘হাই ফ্রেন্ডস, ফ্রম মেলোডি।’ আর ২০২৫ সালের জি-৭ সম্মেলনে আরেকটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘হ্যালো, ফ্রম দ্য মেলোডি টিম।’

তবে এই রসায়ন শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নয়। দিন দিন আরও ঘনিষ্ঠ হচ্ছে ভারত ও ইতালির সম্পর্ক। অর্থনৈতিক করিডোর, বাণিজ্য ও কৌশলগত নানা বিষয়ে একসঙ্গে কাজ করছে দুই দেশ। ইতোমধ্যে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১৬ দশমিক ৭৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সম্প্রতি ইতালি সফরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন মোদি ও মেলোনি।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পূজায় নতুন জামা নয়, বাবাকে খুঁজছে এই শিশুরা!
বাবা, এক বটবৃক্ষের নাম। সন্তানের সবরকম ভাল থাকার উৎস, সেটিই যেন আবারও প্রমাণিত এই বাচ্চাদের কণ্ঠে। চারদিকে যখন বিরাজ করছে পূজার আমেজ তখন এই কোমলমতি শিশুদের চোখে পানি, আর কণ্ঠে আক্ষেপ। এ বছর যেন উৎসবের দিনগুলোতে নতুন জামার চেয়েও বড় অভাব হয়ে দাঁড়িয়েছে তাদের বাবা। তাই আনন্দের সময়ও যেন থামছেই না তাদের কান্না।
পূজায় নতুন জামা নয়, বাবাকে খুঁজছে এই শিশুরা!
স্কুলমাঠে শিশুদের খেলার বদলে সাঁতার কাটছে হাঁস
ভিডিওর এই শিশুরা সবাই প্রাথমিকের শিক্ষার্থী। যাদের এখন সহপাঠীদের সাথে ছুটোছুটি করার কথা বিদ্যালয়ের মাঠে। অথচ পানি জমে থাকায় তারা পারছে না খেলতে, কেউ আবার যেতে পারে না টয়লেটেও। আবার পানি পেরিয়ে ক্লাসে যেতে গিয়ে ভিজে যায় কারও পোশাক। বই-খাতায় লেগে যায় কাদা। অভিযোগের যেন শেষ নেই কোমলমতি এই শিশুদের। 
স্কুলমাঠে শিশুদের খেলার বদলে সাঁতার কাটছে হাঁস
সৌদি রক্ষায় নামছে ফরাসি সেনারা!
হরমুজ সংকটে সৌদি আরবের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠেছিল লোহিত সাগরের ইয়ানবু বন্দর। কিন্তু সেই পথও এখন রয়েছে হামলার ঝুঁকিতে। হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে গুরুত্বপূর্ণ এই তেলবন্দর রক্ষায় এবার সৌদি আরবে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। শুধু সেনা নয়, সঙ্গে যাচ্ছে রাডার ও প্রতিরক্ষাব্যবস্থাও।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। সংবাদমাধ্যম রয়টার্স এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য।  মাখোঁ জানান, ইয়ানবু রক্ষায় সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করেছে ফ্রান্স। সেই চুক্তির আওতায় সেখানে পাঠানো হবে ফরাসি সেনাসদস্য, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা। তবে মাখোঁ একটি বিষয় স্পষ্ট করেছেন। ফরাসি সেনাদের পাঠানো হচ্ছে ইয়ানবু রক্ষার জন্য, চলমান সংঘাতে সরাসরি অংশ নেওয়ার জন্য নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে সৌদি আরবের একটি বন্দর রক্ষায়  কেন সেনা পাঠাতে হচ্ছে ফ্রান্সকে? এর পেছনে বড় কারণ হরমুজ প্রণালির চলমান সংকট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ দিয়ে জ্বালানি পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পর বিকল্প পথ হিসেবে ইয়ানবুর গুরুত্ব অনেক বেড়ে যায়। সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে তেল নিয়ে যাওয়া হয় লোহিত সাগরের এই বন্দরে। সেখান থেকে হরমুজ এড়িয়ে সরাসরি তেল পাঠানো সম্ভব আন্তর্জাতিক বাজারে। কিন্তু সম্প্রতি সেই ব্যবস্থাও খেয়েছে বড় ধাক্কা। ইয়েমেনের হুতিরা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুর পাশাপাশি ইয়ানবুতে আরামকোর স্থাপনায় হামলার দাবি করেছে। সৌদি কর্তৃপক্ষও ইয়ানবুসহ বিভিন্ন এলাকার দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে। এর আগে ড্রোন হামলায় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের তিনটি পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে ইয়ানবু দিয়ে তেল রপ্তানিও বন্ধ হয়ে যায়। পরে পাইপলাইনটি আবার চালু করা হয়েছে সীমিত পরিসরে।  ফলে ইয়ানবুর নিরাপত্তা এখন শুধু সৌদি আরবের বিষয় নয়। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখার ক্ষেত্রেও বন্দরটির গুরুত্ব বেড়েছে বন্দরটির। আর ফ্রান্সও অনুভব করছে জ্বালানি সংকটের চাপ। মাখোঁ বলেন, আগামী শীতের জন্য ফ্রান্সে পর্যাপ্ত তেল ও গ্যাসের মজুত রয়েছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে তাঁর সরকার। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে। এমন খবর সত্য হলে তার ফল বিশ্ব ও মার্কিন অর্থনীতির জন্য বিপর্যয়কর হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। যদিও হোয়াইট হাউস অস্বীকার করেছে এমন কোনো পরিকল্পনার কথা। আরটিভি/এআর 
সৌদি রক্ষায় নামছে ফরাসি সেনারা!
শতবর্ষী এই মুসাফিরখানায় আজও মিলে বিনামূল্যে আশ্রয় ও খাবার
আধুনিকতার ছোঁয়া লাগার আগে বরেন্দ্রভূমির মেঠোপথগুলো কেমন ছিল? সন্ধ্যা নামলেই চারপাশের খাঁ-খাঁ নীরবতা, বন্যপ্রাণীর ভয় আর ডাকাতের উপদ্রব— এমন এক অনিশ্চিত সময়ে ক্লান্ত পথিকের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছিল একটি অনন্য মানবিক উদ্যোগ। প্রায় ১২ যুগ বা ১১৮ বছর ধরে নওগাঁর পোরশার ঐতিহাসিক ‘মুসাফিরখানা’ সেই মানবতার ঐতিহ্যকে পরম যত্নে টিকিয়ে রেখেছে। নিজ সম্পত্তির উপার্জনে সম্পূর্ণ বিনামূল্যে আশ্রয় ও খাবারের এমন দৃষ্টান্ত আধুনিক সমাজেও এক বিরল মানবসেবার বার্তা দেয়।
শতবর্ষী এই মুসাফিরখানায় আজও মিলে বিনামূল্যে আশ্রয় ও খাবার
বুড়িয়ে যাচ্ছে জাপান, প্রবীণদের ভিড়ে কমছে শিশু জন্মহার!
দেশটিতে ১০০ বছর বা তার বেশি বয়সি মানুষের সংখ্যা প্রথমবারের মতো ১ লাখ ছাড়িয়েছে।
বুড়িয়ে যাচ্ছে জাপান, প্রবীণদের ভিড়ে কমছে শিশু জন্মহার!
আরও পড়ুন
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের ইতিহাসে মোদি সবচেয়ে বড় কাপুরুষ ও জুলুমবাজ: দিপকে
মোদি সরকারের পতন অনিবার্য: রাহুল গান্ধী
এবার ভারতে ককরোচ পার্টির ‘দিল্লি চলো’ কর্মসূচি