ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

১ বছরের ভিসা দিবে সৌদি, যাওয়া যাবে যত খুশি ততবার!

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পিএম

ওমরাহ পালনকারীদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব। এবার এক বছরের জন্য দেয়া হবে বৈধ ওমরাহ ভিসা। শুধু তাই নয়, এই এক ভিসাতেই একাধিকবার যাওয়া যাবে সৌদি। মোট ৯০ দিন পর্যন্ত অবস্থানেরও থাকছে সুযোগ। তবে থাকছে কিছু গুরুত্বপূর্ণ শর্তও। কী কী সুবিধা মিলবে, আর কোন সময় এই ভিসা ব্যবহার করা যাবে না? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

বিশ্বজুড়ে ওমরাহ পালনকারীদের জন্য নতুন এই সুবিধা চালু করতে যাচ্ছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালুর ঘোষণা দিয়েছে। এই নতুন ব্যবস্থায় ভিসা ইস্যুর দিন থেকে টানা ৩৬৫ দিন পর্যন্ত এটি বৈধ থাকবে। এই সময়ের মধ্যে একাধিকবার প্রবেশ করা যাবে সৌদি আরবে। তবে সব মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন দেশটিতে অবস্থান করার সুযোগ পাবেন ভিসাধারীরা। সংবাদমাধ্যম গালফ নিউজ এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি ভিশন-২০৩০ এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের আওতায় ওমরাহ পালনকারীদের যাত্রা আরও সহজ ও আরামদায়ক করতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ।

আরও পড়ুন

তবে এই সুবিধা পেতে হলে কিছু শর্ত অবশ্যই পূরণ করতে হবে। প্রতিবার সৌদি আরব সফরের আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে কিনতে হবে একটি সেবা প্যাকেজ। এই প্যাকেজের মেয়াদ কখনোই ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না। এ ছাড়া সৌদি আরবে পৌঁছানোর আগেই নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিপত্র বা পারমিট নিতে হবে।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিবার সৌদি আরব ত্যাগ করার পর ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। পরবর্তী সফরের আগে প্রয়োজনীয় শর্ত পূরণ করা হলে সেটি আবার সক্রিয় করা হবে। তবে হজ মৌসুমে ব্যবহার করা যাবে না এই ভিসা। সৌদি কর্তৃপক্ষ জানায়, প্রতি বছর ১ জিলকদ থেকে ১৩ জিলহজ পর্যন্ত সক্রিয় করা হবে না এই ভিসা।

সৌদি আরবের আশা, নতুন এই ভিসা ব্যবস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা আরও সহজে ও সুবিধাজনকভাবে ওমরাহ পালন করতে পারবেন। একই সঙ্গে পুরো প্রক্রিয়াকে আরও বেশি ডিজিটাল, দ্রুত ও কার্যকর করা সম্ভব হবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্কুলমাঠে শিশুদের খেলার বদলে সাঁতার কাটছে হাঁস
ভিডিওর এই শিশুরা সবাই প্রাথমিকের শিক্ষার্থী। যাদের এখন সহপাঠীদের সাথে ছুটোছুটি করার কথা বিদ্যালয়ের মাঠে। অথচ পানি জমে থাকায় তারা পারছে না খেলতে, কেউ আবার যেতে পারে না টয়লেটেও। আবার পানি পেরিয়ে ক্লাসে যেতে গিয়ে ভিজে যায় কারও পোশাক। বই-খাতায় লেগে যায় কাদা। অভিযোগের যেন শেষ নেই কোমলমতি এই শিশুদের। 
স্কুলমাঠে শিশুদের খেলার বদলে সাঁতার কাটছে হাঁস
সৌদি রক্ষায় নামছে ফরাসি সেনারা!
হরমুজ সংকটে সৌদি আরবের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠেছিল লোহিত সাগরের ইয়ানবু বন্দর। কিন্তু সেই পথও এখন রয়েছে হামলার ঝুঁকিতে। হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে গুরুত্বপূর্ণ এই তেলবন্দর রক্ষায় এবার সৌদি আরবে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। শুধু সেনা নয়, সঙ্গে যাচ্ছে রাডার ও প্রতিরক্ষাব্যবস্থাও।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। সংবাদমাধ্যম রয়টার্স এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য।  মাখোঁ জানান, ইয়ানবু রক্ষায় সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করেছে ফ্রান্স। সেই চুক্তির আওতায় সেখানে পাঠানো হবে ফরাসি সেনাসদস্য, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা। তবে মাখোঁ একটি বিষয় স্পষ্ট করেছেন। ফরাসি সেনাদের পাঠানো হচ্ছে ইয়ানবু রক্ষার জন্য, চলমান সংঘাতে সরাসরি অংশ নেওয়ার জন্য নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে সৌদি আরবের একটি বন্দর রক্ষায়  কেন সেনা পাঠাতে হচ্ছে ফ্রান্সকে? এর পেছনে বড় কারণ হরমুজ প্রণালির চলমান সংকট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ দিয়ে জ্বালানি পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পর বিকল্প পথ হিসেবে ইয়ানবুর গুরুত্ব অনেক বেড়ে যায়। সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে তেল নিয়ে যাওয়া হয় লোহিত সাগরের এই বন্দরে। সেখান থেকে হরমুজ এড়িয়ে সরাসরি তেল পাঠানো সম্ভব আন্তর্জাতিক বাজারে। কিন্তু সম্প্রতি সেই ব্যবস্থাও খেয়েছে বড় ধাক্কা। ইয়েমেনের হুতিরা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুর পাশাপাশি ইয়ানবুতে আরামকোর স্থাপনায় হামলার দাবি করেছে। সৌদি কর্তৃপক্ষও ইয়ানবুসহ বিভিন্ন এলাকার দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে। এর আগে ড্রোন হামলায় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের তিনটি পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে ইয়ানবু দিয়ে তেল রপ্তানিও বন্ধ হয়ে যায়। পরে পাইপলাইনটি আবার চালু করা হয়েছে সীমিত পরিসরে।  ফলে ইয়ানবুর নিরাপত্তা এখন শুধু সৌদি আরবের বিষয় নয়। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখার ক্ষেত্রেও বন্দরটির গুরুত্ব বেড়েছে বন্দরটির। আর ফ্রান্সও অনুভব করছে জ্বালানি সংকটের চাপ। মাখোঁ বলেন, আগামী শীতের জন্য ফ্রান্সে পর্যাপ্ত তেল ও গ্যাসের মজুত রয়েছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে তাঁর সরকার। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে। এমন খবর সত্য হলে তার ফল বিশ্ব ও মার্কিন অর্থনীতির জন্য বিপর্যয়কর হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। যদিও হোয়াইট হাউস অস্বীকার করেছে এমন কোনো পরিকল্পনার কথা। আরটিভি/এআর 
সৌদি রক্ষায় নামছে ফরাসি সেনারা!
শতবর্ষী এই মুসাফিরখানায় আজও মিলে বিনামূল্যে আশ্রয় ও খাবার
আধুনিকতার ছোঁয়া লাগার আগে বরেন্দ্রভূমির মেঠোপথগুলো কেমন ছিল? সন্ধ্যা নামলেই চারপাশের খাঁ-খাঁ নীরবতা, বন্যপ্রাণীর ভয় আর ডাকাতের উপদ্রব— এমন এক অনিশ্চিত সময়ে ক্লান্ত পথিকের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছিল একটি অনন্য মানবিক উদ্যোগ। প্রায় ১২ যুগ বা ১১৮ বছর ধরে নওগাঁর পোরশার ঐতিহাসিক ‘মুসাফিরখানা’ সেই মানবতার ঐতিহ্যকে পরম যত্নে টিকিয়ে রেখেছে। নিজ সম্পত্তির উপার্জনে সম্পূর্ণ বিনামূল্যে আশ্রয় ও খাবারের এমন দৃষ্টান্ত আধুনিক সমাজেও এক বিরল মানবসেবার বার্তা দেয়।
শতবর্ষী এই মুসাফিরখানায় আজও মিলে বিনামূল্যে আশ্রয় ও খাবার
বুড়িয়ে যাচ্ছে জাপান, প্রবীণদের ভিড়ে কমছে শিশু জন্মহার!
দেশটিতে ১০০ বছর বা তার বেশি বয়সি মানুষের সংখ্যা প্রথমবারের মতো ১ লাখ ছাড়িয়েছে।
বুড়িয়ে যাচ্ছে জাপান, প্রবীণদের ভিড়ে কমছে শিশু জন্মহার!
আলো আর সুরের মায়াজালে জীবন্ত হয়ে উঠল প্রাচীন সমাধি
একটি পাহাড়ি টিলা, যেখানে ভেসে উঠে নানা নকশা, ছুটে চলা হরিণের অবয়ব আর রঙ্গিন আলোর খেলা। আর তা দেখেই অবাক দর্শকরা, অনেকেই আবার ব্যস্ত হয়ে পড়লেন ছবি তুলতে।
আলো আর সুরের মায়াজালে জীবন্ত হয়ে উঠল প্রাচীন সমাধি
আরও পড়ুন
যেভাবে সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা
সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নিয়ম
ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা