একসময় বাড়ির আঙিনায় দু-একটি গাছ, কাঁচা হলে সবজি আর পাকলে ফল...এর পরিচিতি যেন ছিল এতটুকুই। কিন্তু বদলেছে সময়, পুষ্টিগুণের পাশাপাশি বাজারে এর চাহিদা ও বাণিজ্যিক চাষ বাড়ায় এখন লাখ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখাচ্ছে কৃষককে।
কলারোয়ার জালালাবাদ মাঠে কুল চাষ করে লোকসান হয়ে ঐ জমিতেই টপ লেডি জাতের পেঁপেগাছ লাগিয়েছেন কৃষক আবু বক্কর সিদ্দিক। রোপণের পাঁচ মাস পর থেকেই ফল সংগ্রহ শুরু হয়েছে। এখন প্রতিদিন বাগান থেকে বাজারে যাচ্ছে পাকা পেঁপে।
কৃষকের দাবি, প্রতি কেজি পাকা পেঁপে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। বাজারদর ও ফলন ঠিক থাকলে পুরো মৌসুমে ১৬-৩২ লাখ টাকা আয়ের প্রত্যাশা করছেন তিনি।
কৃষি বিভাগ বলছে, সঠিক পরিচর্যা, সার-সেচ ও রোগবালাই নিয়ন্ত্রণ করতে পারলে এ অঞ্চলে পেঁপে হতে পারে লাভজনক ফসল।
একসময়ের আঙিনার পেঁপেই এখন বাণিজ্যিক বাগানে। এটি পুষ্টির পাশাপাশি কৃষকের কাছে হয়ে উঠছে অর্থকরী ফসলের নতুন সম্ভাবনা।
আরটিভি/এআর



