ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপজয়ী ক্রিকেটার শাহীনের পাশে দাঁড়ালেন তারেক রহমান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম
বিশ্বকাপজয়ী ক্রিকেটার শাহীনের পাশে দাঁড়ালেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ও পেসার শাহীন আলমের চরম দুঃসময়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিনের ইনজুরি, পারিবারিক অস্বচ্ছলতা এবং আর্থিক সংকটে থাকা এই ক্রিকেটারের পাশে দাঁড়াতে তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বাসভবনে এই অনুদান শাহীন আলমের হাতে তুলে দেওয়া হয়।

২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ে শাহীন আলম ছিলেন দলের অন্যতম পেস বোলিং শক্তি। তবে ভাগ্যের নির্মম পরিহাসে ইনজুরি এবং আর্থিক টানাপোড়েনের কারণে গত কয়েক বছর ধরে তাঁর ক্যারিয়ার থমকে দাঁড়িয়েছে। কুড়িগ্রামের এই ক্রিকেটার বর্তমানে বাবা-মায়ের অসুস্থতা এবং তীব্র সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এমনকি চলমান প্রথম বিভাগ ক্রিকেট লিগেও কোনো দল না পাওয়ায় তাঁর উপার্জনের পথ প্রায় বন্ধ হয়ে যায়। এই মানবিক সংকটের কথা জানতে পেরে তারেক রহমান ব্যক্তিগতভাবে এই সহায়তার উদ্যোগ নেন।

আরও পড়ুন

অনুদান হস্তান্তরের সময় আমিনুল হক বলেন, বিশ্বকাপজয়ী একজন ক্রিকেটার দেশের সম্পদ। শাহীন আলমের মতো মেধাবী পেসার অভাবের তাড়নায় হারিয়ে যাবে, তা হতে পারে না। তাঁর এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ক্ষুদ্র প্রয়াস আশা করি শাহীনকে আবারও মাঠে ফিরতে অনুপ্রাণিত করবে।

বর্তমান ক্রিকেট বোর্ডের সমালোচনা করে সাবেক এই অধিনায়ক বলেন, ক্রিকেট বোর্ডে যারা দায়িত্বরত আছেন, তাদের দায়িত্ব নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তারা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হয়েছেন। সবকিছু ভুলে আমরা যদি ক্রিকেটের স্বার্থে ও ক্রিকেটারদের পাশে দাঁড়াতে পারি, তবেই খেলা এগিয়ে যাবে। শাহীন আলমের মতো ক্রিকেটারদের বিষয়ে বোর্ডের আরও অনেক বেশি নজর দেওয়া উচিত।

2a6243d0-77f7-4c82-84a9-f1474ca0ef6b

দেশের ক্রীড়াঙ্গন নিয়ে বিএনপির ভিশন তুলে ধরে আমিনুল হক আরও জানান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্রীড়াঙ্গনকে ধারণ করেন এবং এর মাধ্যমে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চান। তিনি বারবার বলেন যে ক্রীড়াবিদরাই আমাদের মূল শক্তি। আমাদের পরিকল্পনা রয়েছে তৃণমূল পর্যায় থেকে শৃঙ্খলা ফিরিয়ে আনার, যাতে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে আমরা সাফ, এশিয়ান গেমস বা অলিম্পিকে ভালো কিছু করার স্বপ্ন দেখতে পারি।

খেলোয়াড়দের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, খেলোয়াড়দের খেলা ছাড়ার পর আর হতাশ হওয়ার কারণ নেই। আমরা তাদের স্থায়ী কর্মসংস্থান এবং জাতীয় বীরদের সরকারি ভাতার আওতায় এনে ভবিষ্যৎ নিরাপদ করব। জাতীয় ক্রীড়াবিদদের যথাযথ সম্মান দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তারেক রহমান বদ্ধপরিকর।

তারেক রহমানের এই মানবিক সহায়তায় আবেগাপ্লুত শাহীন আলম তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত মাঠে ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে: মাহফুজ আলম
মাদক ও জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
থাপ্পড় মারা সেই শিক্ষিকাকে ‘আওয়ামী লীগের দালাল’ বললেন বহিষ্কৃত বিএনপি নেতা