ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

খেলা বয়কটের দাবি জানানো ক্রিকেটারদের প্রতি বিসিবির আহবান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম
ছবি: সংগৃহীত

নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য ও ক্রিকেটারদের বয়কট হুমকির মধ্য দিয়ে টানা উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট। টানা উত্তেজনার প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রিকেটারদের খেলা বয়কট থেকে বিরত থাকার আহবান জানিয়েছে।

বিসিবি জানায়, সম্প্রতি বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলাম জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যায়িত করে এবং আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললে ক্রিকেটারদের ক্ষতির বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন। যার ফলে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) তার পদত্যাগ দাবি করে এবং বিপিএলসহ সকল ক্রিকেটীয় কার্যক্রম বয়কটের হুমকি দেয়।

এই ঘটনার পর বিসিবি নাজমুল ইসলামকে ৪৮ ঘণ্টার মধ্যে তার বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে শোকজ নোটিশ দিয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছে বোর্ড।

বিসিবি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, পেশাদারীত্ব ও ক্রিকেটের মূল্যবোধ রক্ষায় তারা কঠোর অবস্থানে রয়েছে এবং ক্রিকেটারদের প্রতি পূর্ণ সম্মান বজায় রেখে সুষ্ঠু ক্রিকেট পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছে।

আরও পড়ুন

খেলা বয়কটের দাবি জানানো ক্রিকেটারদের প্রতি বিসিবির আহবান, বিপিএলের ২০২৬ আসর শেষ পর্যায়ে। দেশের জনপ্রিয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট ও বিদেশি সমর্থকদের কাছে বিশেষ জায়গা করে নিয়েছে। বিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, খেলোয়াড়রাই বিপিএল এবং বোর্ডের অধীন যেকোনো ক্রিকেটীয় কার্যক্রমের প্রধান স্টেকহোল্ডার এবং প্রাণশক্তি। তাই বোর্ডের প্রত্যাশা– ক্রিকেটাররা বিপিএলের বাকি অংশ সফলভাবে সম্পন্ন করতে তাদের পেশাদারিত্ব এবং পূর্ব প্রতিশ্রুতি পূরণ করবেন।

বিসিবির এই আহবান সাড়া ফেলবে কিনা এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে অনিশ্চয়তার অবসান হবে কি না, সেটাই এখন ক্রিকেটপ্রেমীদের চোখে থাকবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
ধর্ষণের দুটি অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাস। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
আইচি-নাগোয়া এশিয়ান গেমসকে ঘিরে খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার ক্রীড়াবিদদের পাশাপাশি জাপানের স্থানীয় বাসিন্দারাও আয়োজকদের তৈরি আবাসন নিয়ে প্রশ্ন তুলেছেন।
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ করে দিতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল আটটি দল।
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
আরও পড়ুন
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
গামছায় মোড়ানো নবজাতক পড়েছিল মহাসড়কের পাশে