ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

যে শর্ত মানলে শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের অস্থিরতায় নতুন মোড় এসেছে ক্রিকেটারদের অবস্থানে। ১৫ জানুয়ারি দুপুরের ম্যাচ বয়কটের কারণে মাঠে গড়ায়নি, যার পর বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। তবে কোয়াব ক্রিকেটাররা শর্তসাপেক্ষে শুক্রবার থেকেই খেলায় ফিরতে চান। তারা প্রধান শর্ত হিসেবে বিসিবির অর্থ কমিটির পরিচালক এম নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং তাকে অপসারণের প্রক্রিয়া অব্যাহত রাখার দাবি জানাচ্ছেন।

কোয়াবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তারা আগের কঠোর অবস্থান থেকে সরে এসে পুনর্বিবেচনা করেছে। বর্তমানে নারী জাতীয় দল নেপালে বিশ্বকাপ বাছাই পর্বে অংশগ্রহণ করছে, পাশাপাশি পুরুষ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও চলমান। সব খেলা বন্ধ থাকলে এ সব দলের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে ক্রিকেটাররা আশঙ্কা প্রকাশ করেছেন।

বিপিএলকেও বাংলাদেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট হিসেবে উল্লেখ করেছে কোয়াব। এ কারণে দেশের ক্রিকেটের সামগ্রিক স্বার্থে তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে এসে খেলায় ফিরার সিদ্ধান্ত নিয়েছে তারা।

ক্রিকেটাররা এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে তার পরিচালকের পদ নিয়ে যে প্রক্রিয়া চলছে, তার জন্য বিসিবিকে সময় দিতে প্রস্তুত তারা। একই সঙ্গে পুরো প্রক্রিয়াটি যেন যথাযথভাবে সম্পন্ন হয়, সেই আশাও প্রকাশ করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে ক্রিকেটাররা জানিয়েছেন, পরিচালক এম নাজমুল ইসলাম কর্তৃক তাদের উপর প্রকাশ্যে অপমানজনক মন্তব্যের জন্য তিনি যদি প্রকাশ্যে ক্ষমা চান, তাহলে তারা শুক্রবার থেকেই মাঠে ফিরতে রাজি।

এই অবস্থান পরিবর্তনের ফলে বিপিএল স্থগিতের পর নতুন আলোচনা শুরু হয়েছে। এখন বাংলাদেশের ক্রিকেট অঙ্গন কাদের নিয়ে ও কী পথে যাবে, সেটা নির্ভর করবে বিসিবির পরবর্তী সিদ্ধান্তের উপর।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
আইচি-নাগোয়া এশিয়ান গেমসকে ঘিরে খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার ক্রীড়াবিদদের পাশাপাশি জাপানের স্থানীয় বাসিন্দারাও আয়োজকদের তৈরি আবাসন নিয়ে প্রশ্ন তুলেছেন।
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ করে দিতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল আটটি দল।
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
আরও পড়ুন
বিপিএলের ক্ষতি পোষাণোর বিকল্প পথ খুঁজে পেয়েছে কোয়াব-বিসিবি
তামিমকে শুভেচ্ছা জানাবেন কোয়াব সদস্যরা
সাংবাদিকের সঙ্গে পাইলটের উত্তপ্ত বাক্যবিনিময়, কোয়াবের দুঃখ প্রকাশ
সব ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত ক্রিকেটারদের