ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

তামিমকে শুভেচ্ছা জানাবেন কোয়াব সদস্যরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০২:১৩ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর বুধবার (৮এপ্রিল) আবারও বিসিবিতে আসছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এদিন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সদস্যরা।

জানা গেছে, কোয়াবের পক্ষ থেকে নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হবে। একই সঙ্গে দেশের ঘরোয়া ক্রিকেট দ্রুত মাঠে ফেরানোর বিষয়েও গুরুত্বারোপ করবেন সংগঠনটির নেতারা।

কোয়াব সূত্রে জানা গেছে, এ সময় উপস্থিত থাকার কথা রয়েছে সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন, সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাতীয় দলের ক্রিকেটার মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং শামসুর রহমান শুভসহ আরও কয়েকজন সদস্যের।

মূলত ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আয়োজন এবং প্রথম শ্রেণির ক্রিকেট দ্রুত মাঠে গড়ানোর দাবি নতুন সভাপতির কাছে তুলে ধরবেন কোয়াব নেতারা। দেশের ক্রিকেটারদের ব্যস্ততা, আর্থিক নিরাপত্তা এবং প্রতিযোগিতামূলক পরিবেশ ধরে রাখতে ঘরোয়া ক্রিকেট দ্রুত শুরুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হবে বলে জানা গেছে।

এর আগে, বিসিবির সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে গত মাসে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। নির্ধারিত সময়ের আগেই সেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই গতকাল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়।

পরবর্তীতে এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবারই তিনি প্রথমবারের মতো বিসিবিতে আসেন। আজকের বৈঠককে নতুন নেতৃত্বের অধীনে ক্রিকেট অঙ্গনের গুরুত্বপূর্ণ এক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন

এদিকে, বুধবার সন্ধ্যায় বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ঘরোয়া ক্রিকেটের সূচি, প্রশাসনিক পুনর্বিন্যাস এবং চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম!
জাতীয় দলের দুই অধিনায়ক কেন আইকন নন, ব্যাখ্যা দিলেন তামিম
মেয়েদের বোলার হান্টে পাঠাতে অভিভাবকদের আহ্বান তামিমের
ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম