ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

যে ৫ কারণে ক্রিকেটারদের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ না হলে মাঠে নামবেন না ক্রিকেটাররা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে এম নাজমুলকে বিসিবি থেকে সরানো না হলে তারা খেলায় অংশ নেবে না।

কোয়াব এই খেলা বয়কটের পেছনে পাঁচটি প্রধান কারণ তুলে ধরেছে:

১. ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের চলমান সংকট সমাধান করা।
২. নারী ক্রিকেটারদের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ নিষ্পত্তি ও তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি।
৩. বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের অবিলম্বে পদত্যাগ।
৪. বিপিএল থেকে অঘোষিত নিষেধাজ্ঞা পাওয়া ৯ ক্রিকেটারের বাদ দেয়ার কারণ স্পষ্ট করা।
৫. ক্রিকেটারদের সম্মানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা।

সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে এম নাজমুলকে বোর্ড থেকে সরানো না হলে খেলোয়াড়রা ম্যাচ বয়কট করবে। খেলার দায়িত্ব আর আমরা নেব না।

বিসিবির অর্থ কমিটির প্রধান ও পরিচালক এম নাজমুল ইসলাম কয়েকদিন আগে বিতর্কিত মন্তব্য করে দেশের ক্রিকেটারদের ক্ষুব্ধ করেছেন। তিনি সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলায় শোরগোল হয়। এছাড়া তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার বিষয়ে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি বিসিবি পুষিয়ে দেবে কিনা প্রশ্নের উত্তরে বলেছেন, ‘আমরা এত টাকা খরচ করছি, খেলোয়াড়রা কিছু করতে পারছে না, তাহলে টাকা ফেরত চাইতে পারি।

আরও পড়ুন

এম নাজমুলের এই মন্তব্যের পর কোয়াবের পক্ষ থেকে তাকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়। যদিও বুধবার রাতে তাকে বিসিবির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। তারপরও বিপিএলের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ায়নি, আর বিসিবি অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত ঘোষণা করেছে।

বিসিবির এই সংকট পরিস্থিতিতে ক্রিকেটাররা মাঠে না নামার পেছনে ৫টি স্পষ্ট কারণ তুলে ধরে বোর্ডের প্রতিকার দাবি করছে, যা দ্রুত না মেনে নেওয়া হলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে বলে মনে করছেন খেলোয়াড়রা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
ধর্ষণের দুটি অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাস। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
আইচি-নাগোয়া এশিয়ান গেমসকে ঘিরে খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার ক্রীড়াবিদদের পাশাপাশি জাপানের স্থানীয় বাসিন্দারাও আয়োজকদের তৈরি আবাসন নিয়ে প্রশ্ন তুলেছেন।
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ করে দিতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল আটটি দল।
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
আরও পড়ুন
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
গামছায় মোড়ানো নবজাতক পড়েছিল মহাসড়কের পাশে