ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

নাজমুলকে অর্থ কমিটি থেকে অব্যাহতি যথেষ্ট নয়: মিঠুন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন। তার ওই মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের সংগঠন কোয়াব তার পদত্যাগ দাবি করে এবং সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয়।

আজ কোয়াবের ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশের প্রথম ম্যাচে কোনো ক্রিকেটার মাঠে নামেনি, ফলে খেলা হয়নি। বিকেলে বিসিবি নাজমুলকে বোর্ডের অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। তবে এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয় কোয়াব এবং ক্রিকেটাররা।

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, নাজমুলের করা বিতর্কিত মন্তব্যের পর তার আর বোর্ডে থাকা উচিত নয়। অর্থ কমিটি থেকে অব্যাহতি যথেষ্ট নয়, আমরা চাই তিনি বিসিবির পরিচালক পদ থেকেও পদত্যাগ করুন।

গতকাল নাজমুল বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ব্যাপারে, বিসিবির ক্ষতি হবে না, ক্ষতি হবে ক্রিকেটারদের। কারণ খেললে তারা ম্যাচ ফি ও পারফরম্যান্স অনুযায়ী অর্থ পায়।

আরও পড়ুন

তবে ক্রিকেটারদের বেতন না কাটার পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণ দাবির যুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি তারা কিছুই করতে না পারে, আমরা যে কোটি কোটি টাকা ব্যয় করছি, তা ফেরত চাই কি না? এ প্রশ্নের উত্তর দেন।

ক্রিকেটারদের অসন্তোষ ও কোয়াবের বয়কট কার্যক্রমের মধ্যে নাজমুলের বিরুদ্ধে এখন পদত্যাগের দাবিই মুখ্য। বিসিবির এই সংকট কবে শান্ত হবে তা সময়ই বলবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
প্রথম ম্যাচের অস্বস্তিকর ফলের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিকেলে মাঠে নামছে ব্রাজিল দল।
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। তবে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করা হয়।
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (মঙ্গলবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্টে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। ফিফা আসিয়ান কাপের এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
মালয়েশিয়ার কাছে হার দিয়ে ফিফা আসিয়ান কাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এবার টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে একাদশে একাধিক পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ফিরেছেন শুরুর একাদশে। তবে আগের ম্যাচে খেলা মিডফিল্ডার সোহেল রানাকে আজ একাদশে রাখেননি কোচ। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সোহেলের প্রশংসা করেছিলেন ডুলি। আগের ম্যাচে একাদশে থাকা ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদের পরিবর্তে এবার সুযোগ পেয়েছেন সুকি ইতোফুসা। এ ছাড়া মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ভুল করা ডিফেন্ডার শাকিল আহাদ তপুর জায়গায় একাদশে এসেছেন জিদান ইউসুফ। গোলরক্ষক শ্রাবণ আগের ম্যাচে কয়েকটি ভালো সেভ করলেও তাঁর কিছু ভুল নজরে পড়েছিল। এরপরও তার ওপর আস্থা রেখেছেন কোচ ডুলি। অন্যদিকে, আগের ম্যাচে একাদশে থাকা ফাহমিদুল ইসলামকে রাখা হয়নি আজকের দলে। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ। এর আগে গত ৩১ মার্চ সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ম্যাচের সময় ও সম্প্রচার ম্যাচ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর তারিখ: সোমবার, ২৮ সেপ্টেম্বর সময়: বাংলাদেশ সময় বিকেল ৩টা সরাসরি সম্প্রচার: টি স্পোর্টস বাংলাদেশ একাদশ: শ্রাবণ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, সামিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ইতোফুসা ও মোরসালিন। আরটিভি/এসকে
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
আরও পড়ুন
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
গামছায় মোড়ানো নবজাতক পড়েছিল মহাসড়কের পাশে