ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিকেলে ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১১:০১ এএম
বিকেলে ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা। ছবি: সংগৃহীত

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু বাংলাদেশের অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। ইতোমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছে আইসিসি। এ জন্য আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলমান পরিস্থিতি সম্পর্কে ক্রিকেটারদের অবহিত করা হবে।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে এমনটাই নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। পাশাপাশি ক্রিকেটারদের মতামতও শুনবেন উপদেষ্টা।

আরও পড়ুন

এর আগে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বলেছিলেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করা হয়নি।

ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবারের (২২ জানুয়ারি) বৈঠকে বিশ্বকাপে অংশ নেয়া ইস্যুতে উদ্ভূত পরিস্থিতি ও সরকারের অবস্থান ক্রিকেটারদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

সূত্রের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ক্রিকেটারদের প্রত্যাশা ও মতামত শোনার পাশাপাশি চলমান সংকট নিরসনে সম্ভাব্য করণীয় বিষয়েও আলোচনা করবেন আসিফ নজরুল।

আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপপর্বের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে দেশটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি রয়েছে উল্লেখ করে ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আবেদন জানিয়েছিল বিসিবি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার
বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ গায়েব
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার