ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতীয় ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে কিনা তা জানা যাবে আজ। তবে বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলেও ক্রিকেটের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার অতুল ওয়াসান।

সম্প্রতি সভায় সদস্য দেশগুলোর ভোটাভুটিতে মাত্র দুটি ভোট পেয়েছে বাংলাদেশ। যার ফলে আইসিসি জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতে গিয়েই খেলতে হবে।

বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ওয়াসান।

তিনি বলেন, আইসিসিকে ধন্যবাদ, কারণ আমি এটাই আশা করছিলাম। আইসিসি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আর বিসিসিআইকেও সাধুবাদ। একটি দল এভাবে সবাইকে চাপের মধ্যে ফেলা বা অস্বস্তিতে রাখা ঠিক নয়। টি–টোয়েন্টি বিশ্বকাপ খুব বড় টুর্নামেন্ট—এমন সিদ্ধান্ত নেওয়ার আগে এসব ভেবে দেখা উচিত ছিল।

আরও পড়ুন

এছাড়া ওয়াসানের দাবি, আইপিএল ২০২৬-এর জন্য কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ অভিমানী আচরণ করছে। কতিথ সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে বিসিসিআইয়ের একটি নির্দেশনার প্রেক্ষিতে কেকেআর এই সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন।

তিনি বলেন, আপনারা ক্ষুব্ধ হয়েছেন, আইপিএল থেকে একজন খেলোয়াড়কে সরিয়ে নেওয়া হয়েছে বলে ‘মুখ গোমড়া’ করছেন, আর সেই কারণেই এই পদক্ষেপ। তারা না এলে ক্রিকেটের মান কমে যাবে বলে আমি মনে করি না। স্কটল্যান্ড খেলতে পারে—বাংলাদেশ কোনো টুর্নামেন্ট জয়ের জন্য ফেভারিট নয়।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের অভিযান শুরু করার কথা। এরপর একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি ইতালির মুখোমুখি হওয়ার কথা লিটন দাসের নেতৃত্বাধীন দলের। কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে মুম্বাইয়ে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলার কথা টাইগারদের ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্টে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। ফিফা আসিয়ান কাপের এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
মালয়েশিয়ার কাছে হার দিয়ে ফিফা আসিয়ান কাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এবার টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে একাদশে একাধিক পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ফিরেছেন শুরুর একাদশে। তবে আগের ম্যাচে খেলা মিডফিল্ডার সোহেল রানাকে আজ একাদশে রাখেননি কোচ। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সোহেলের প্রশংসা করেছিলেন ডুলি। আগের ম্যাচে একাদশে থাকা ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদের পরিবর্তে এবার সুযোগ পেয়েছেন সুকি ইতোফুসা। এ ছাড়া মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ভুল করা ডিফেন্ডার শাকিল আহাদ তপুর জায়গায় একাদশে এসেছেন জিদান ইউসুফ। গোলরক্ষক শ্রাবণ আগের ম্যাচে কয়েকটি ভালো সেভ করলেও তাঁর কিছু ভুল নজরে পড়েছিল। এরপরও তার ওপর আস্থা রেখেছেন কোচ ডুলি। অন্যদিকে, আগের ম্যাচে একাদশে থাকা ফাহমিদুল ইসলামকে রাখা হয়নি আজকের দলে। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ। এর আগে গত ৩১ মার্চ সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ম্যাচের সময় ও সম্প্রচার ম্যাচ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর তারিখ: সোমবার, ২৮ সেপ্টেম্বর সময়: বাংলাদেশ সময় বিকেল ৩টা সরাসরি সম্প্রচার: টি স্পোর্টস বাংলাদেশ একাদশ: শ্রাবণ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, সামিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ইতোফুসা ও মোরসালিন। আরটিভি/এসকে
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
বৃষ্টির কারণে ওমানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া। ফলে এশিয়ান গেমস ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে মালয়েশিয়াকে।
কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
অবিশ্বাস্য ইনিংসে কোহলির যত রেকর্ড
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন বিরাট কোহলি। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ উইকেটের জয় পেয়েছে ভারত।
অবিশ্বাস্য ইনিংসে কোহলির যত রেকর্ড
জাতীয় দলের দুই অধিনায়ক কেন আইকন নন, ব্যাখ্যা দিলেন তামিম
জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের বাদ দিয়ে ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ‘ডমেস্টিক-৩’-এ ছয় আইকন ক্রিকেটার বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে তালিকায় জায়গা হয়নি জাতীয় দলের দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের।
জাতীয় দলের দুই অধিনায়ক কেন আইকন নন, ব্যাখ্যা দিলেন তামিম
আরও পড়ুন
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত
প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ
ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির