ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

রোনালদোর ভাস্কর্যে আগুন, রহস্যজনক বার্তা দিয়ে ভিডিও পোস্ট তরুণের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৬:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্মস্থান মাদেইরা দ্বীপে স্থাপিত তার একটি ব্রোঞ্জ ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তরুণের উদ্দেশ্য ও পেছনের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম মিরর নিউজ।

মাদেইরার রাজধানী ফুনশালে অবস্থিত সিআর৭ মিউজিয়ামের সামনে স্থাপিত ভাস্কর্যটিতে আগুন দেওয়ার পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অভিযুক্ত ব্যক্তি। ভিডিওতে দেখা যায়, এলোমেলো চেহারার ওই তরুণ ভাস্কর্যের ওপর দাহ্য তরল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তিনি কিছুটা দূরে সরে যান। পরে স্পিকারে উচ্চস্বরে র‌্যাপ সংগীত চালিয়ে অদ্ভুত ভঙ্গিতে নাচতে থাকেন।

ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। সেখানে তার প্রায় এক হাজার অনুসারী রয়েছে। ইনস্টাগ্রামে তিনি নিজেকে ‘ব্যক্তি, ফ্রিস্টাইলার ও স্থানীয় মানুষ’ হিসেবে পরিচয় দিয়েছেন এবং ‘zaino.tcc.filipe’ ইউজারনেম ব্যবহার করছেন। ভিডিওটির ক্যাপশনে তিনি একটি রহস্যজনক বার্তা লেখেন‘এটাই ঈশ্বরের শেষ সতর্কবার্তা।

২০১৬ সালের মার্চে দ্বীপের অন্য একটি স্থান থেকে সরিয়ে এনে ভাস্কর্যটি বর্তমান স্থানে স্থাপন করা হয়। আগুনে ভাস্কর্যটি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগেও মেসি-সমর্থকদের দ্বারা ভাস্কর্যটি ভাঙচুরের শিকার হয়েছিল। তবে এবারের ঘটনায় আগুন পুরো ভাস্কর্যে ছড়িয়ে পড়লেও তা দ্রুত নিভে যায়।

আরও পড়ুন

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান রোনালদোর সমর্থকসহ অনেক সমালোচক। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, আপনি কি মনে করেন, আপনি যা করেছেন তা ভালো কিছু? এটি সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং কেবল লাইক পাওয়ার জন্য করা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে ঘটনার পর থেকে তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
পর্তুগাল দল থেকে নিষেধাজ্ঞার মুখে রোনালদো
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
মেসির বিদায়ের দিনে জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি