ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

‘পাকিস্তান বয়কট করলে আহমেদাবাদে উগান্ডার বিপক্ষে খেলবে ভারত’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পাশে দাঁড়াতে পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করার পরামর্শ জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তার মতে, বাংলাদেশ ও পাকিস্তান না খেললে বিশ্বকাপের মান নিচে নেমে যাবে। এতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রতিপক্ষ হবে উগান্ডা।

শনিবার (২৪ জানুয়ারি) ‘কট বিহাইন্ড’ নামের ইউটিউব চ্যানেলে এই কথা বলেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার।

তিনি বলেন, যদি পাকিস্তান না যায়, তবে সবকিছু ওলট-পালট হয়ে যাবে। এটি আর বিশ্বকাপ হিসেবে টিকে থাকবে না। ভারত বনাম অস্ট্রেলিয়ার মতো ম্যাচ হতে পারে, কিন্তু বিশ্বকাপের মান নষ্ট হয়ে যাবে। বিশ্বকাপ শেষ হয়ে যাবে।

এ ছাড়াও নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টেও বিষয়টি নিয়ে লিখেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তিনি লিখেছেন, যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে, তবে তাদের পরিবর্তে উগান্ডা খেলবে এবং ভারত বনাম উগান্ডার ম্যাচটি আহমেদাবাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যার ধারণক্ষমতা ১,৩২,০০০।

আরও পড়ুন

বাংলাদেশ নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলবে না জানানোর পর আইসিসি স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে। বিশ্বকাপে জায়গা করে নিতে না পারা দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাংকিংধারী (১৪) হওয়ায় স্কটিশদের বাছাই করার কথা জানিয়েছে আইসিসি।

এ দিকে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে বলে গুঞ্জন রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, বিদেশ সফরে থাকা প্রধানমন্ত্রী দেশে ফিরলে সিদ্ধান্ত নেওয়া হবে।

সূচি অনুযায়ী ‘এ’ গ্রুপে থাকা ভারত-পাকিস্তান আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় মুখোমুখি হওয়ার কথা। গত বছর ভারত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে না যাওয়ার পর আইসিসি টুর্নামেন্ট নিয়ে দুই দেশের মধ্যে যে সমঝোতা হয়, সেটির প্রেক্ষিতে পাকিস্তানের টি-টুয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ শ্রীলঙ্কায় রাখা হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পেনাল্টি মিসের পর ফাঁকা গোলেও ব্যর্থ রোনালদো
ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য রাতটি ছিল হতাশায় ভরা। সৌদি প্রো লিগে নিওম এসসির বিপক্ষে একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন আল-নাসরের পর্তুগিজ তারকা। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি মিসের পর দ্বিতীয়ার্ধের শুরুতে ফাঁকা গোলপোস্টে বল পাঠাতেও ব্যর্থ হন তিনি।
পেনাল্টি মিসের পর ফাঁকা গোলেও ব্যর্থ রোনালদো
ভারতকে ২৭-০ গোলে বিশাল ব্যবধানে হারাল বেনিন
চীনে চলমান অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে বেনিনের কাছে ২৭-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। মঙ্গলবার সুজৌতে অনুষ্ঠিত ৮০ মিনিটের ম্যাচে ভারতীয় দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আফ্রিকার দেশটির যুবারা।
ভারতকে ২৭-০ গোলে বিশাল ব্যবধানে হারাল বেনিন
হারের পর উয়েফার কাছে নালিশ জানিয়েছে বার্সা
উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) কাছে ৪-২ গোলে হারের পর নতুন বিতর্কে জড়িয়েছে বার্সেলোনা। ম্যাচ শুরুর আগে পিএসজি সমর্থকদের প্রদর্শিত একটি উসকানিমূলক ব্যানারের বিরুদ্ধে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে অভিযোগ জানিয়েছে কাতালান ক্লাবটি।
হারের পর উয়েফার কাছে নালিশ জানিয়েছে বার্সা
উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামাল পিএসজি
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনার জয়রথ থামিয়ে দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্যারিসের পার্ক দে প্রিন্সেসে রোমাঞ্চকর লড়াইয়ে কাতালান ক্লাবটিকে ৪-২ গোলে হারিয়েছে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়নরা।
উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামাল পিএসজি
দিবালা-মার্তিনেজসহ চোটে আর্জেন্টিনার ৫ অভিজ্ঞ তারকা
আসন্ন আন্তর্জাতিক বিরতির আগে চোটের ধাক্কায় উদ্বেগ বাড়ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবিরে।
দিবালা-মার্তিনেজসহ চোটে আর্জেন্টিনার ৫ অভিজ্ঞ তারকা
আরও পড়ুন
কলম্বিয়ায় সোনার খনি ধসে নিহত ১৪
রাতেই ‘কঠিন সিদ্ধান্ত’ নেন পাকিস্তানি নাগরিক, অতঃপর...
জামায়াতের আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
সালমান আগার সেঞ্চুরিতে পাকিস্তানের জয়