ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে শান্ত-মুশফিকদের ছাদখোলা বাসে সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম
রাজশাহীতে শান্ত-মুশফিকদের ছাদখোলা বাসে সংবর্ধনা। ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া বিপিএলের ১২তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। আর এই সাফল্যের জন্য রাজশাহীতে চ্যাম্পিয়ন ক্রিকেটারদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ছাদখোলা বাসে চড়ে শহর প্রদক্ষিণ করেন শান্ত-মুশফিকরা। এ সময় ক্রিকেটপ্রেমী রাজশাহীর মানুষ তাদের বরণ করে নেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ক্রিকেটাররা রাজশাহীর হজরত শাহ মখদুম (র.) বিমানবন্দরে এসে পৌঁছান। আগে থেকেই অপেক্ষায় ছিল ছাদখোলা বাস। ক্রিকেটাররা বিপিএল ট্রফি নিয়ে সেই বাসে ওঠেন। এরপর পুলিশের নিরাপত্তায় বাসটিকে শহরের দিকে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

বাসের সামনে ছিলেন রাজশাহী ওয়ারিয়র্সের মালিক নাবিল গ্রুপের কর্মকর্তারা। এ ছাড়া বিপুলসংখ্যক ক্রিকেটপ্রেমী মোটরসাইকেল নিয়ে বাসটি ঘিরে ছিলেন। তাদের হাতে হাতে ছিল ‘গর্বের জয়, বীরের শহর’, ‘জয় এসেছে কাপ উঠেছে’ লেখা প্ল্যাকার্ড। আর ছাদখোলা বাসের সামনে লেখা ছিল, ‘কাপ আইসেছে বাড়িতে’।

ক্রিকেটারদের নিয়ে ছাদখোলা বাসটি বিমানবন্দর থেকে রাজশাহী-নওগাঁ মহাসড়ক হয়ে আমচত্বর, বিমানচত্বর, রুয়েট ফ্লাইওভার হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে যায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের বরণ করে নেন ফুল ছিটিয়ে। অনেকে তাদের পরনের শার্ট, টি-শার্ট কিংবা সোয়েটার খুলে দেন ক্রিকেটারদের দিকে।

সেসব অটোগ্রাফ দিয়ে ক্রিকেটাররা তা ফেরত দেন। মাঝে মাঝে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম বিপিএল ট্রফি উঁচু করে ধরেন। তখন বাদ্যযন্ত্রের তালে তালে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। বাসের ওপরেই নাচতে থাকেন শান্ত-মুশফিকেরা।

বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে বাসটি তালাইমারী-সাহেব বাজার হয়ে রাজশাহী কলেজিয়েট স্কুলের সামনে যায়। সেখানেও শিক্ষার্থীরা বাসটি ঘিরে ধরে ক্রিকেটারদের সংবর্ধনা জানান। একই অবস্থা ছিল রাজশাহী কলেজের সামনেও। পরে বাসটি ক্রিকেটারদের নিয়ে শহরের লক্ষ্মীপুর ঘুরে দড়িখড়বোনা-রেলগেট-আমচত্বর হয়ে পবায় নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্কে যায়।

ছাদখোলা বাসে ক্রিকেটাররা শহর প্রদক্ষিণের সময় পথে পথে বহু মানুষ হাত উঁচিয়ে তাঁদের সংবর্ধনা জানান। অনেকে ক্রিকেটারদের সঙ্গে দূর থেকেই সেলফি তুলে মুহূর্তটি ধরে রাখেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
নদী-খাল দখল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী