ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করবে পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:২১ পিএম
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করবে পাকিস্তান! ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। এর প্রতিবাদে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিতে পাকিস্তান সরকারের সঙ্গে আজ বৈঠকে বসার কথা রয়েছে পিসিবি চেয়ারম্যানের। এর মাঝেই জানা গেছে, বিশ্বকাপকে ভারত ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান।

সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ উর্দু। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সম্ভবত ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে যাচ্ছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ।

গণমাধ্যমটির আরেক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সুইজারল্যান্ড সফর শেষে আজ দেশে ফেরার কথা। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করতে পারেন নাকভি। বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ বা বর্জনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে সূত্র জানিয়েছে।

আরও পড়ুন

এই ব্যাপারেই পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গেও পরামর্শ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের ফেডারেল তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, বিশ্বকাপে সালমান-বাবর আজমদের অংশগ্রহণ নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। সরকারের সিদ্ধান্ত দ্রুতই সবাইকে জানানো হবে।

এদিকে পাকিস্তানকে আগেই হুশিয়ারি দিয়ে রেখেছে আইসিসি। পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে কোনো আন্তর্জাতিক সিরিজ খেলতে পারবে না, পিএসএলে খেলতে বিদেশি ক্রিকেটাররা অনাপত্তিপত্র পাবেন না, এশিয়া কাপও খেলতে পারবে না পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে পাকিস্তান। ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর দিনই নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে সালমান আলী আগার দল। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে হবে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ। ১০ ফেব্রুয়ারি একই মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে পাকিস্তান।

কলম্বোর প্রেমাদাসায় ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ১৫ ফেব্রুয়ারি। ১৮ ফেব্রুয়ারি সিংহলিজ স্পোর্টস ক্লাবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
করাচিতে ১৪৪ ধারা জারি
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি