ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

‘ঈশ্বরের আশীর্বাদ পাওয়া এক জাদুকরের নাম মেসি, আর রোনালদো...’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:১৬ পিএম
মেসি ও রোনালদো। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো মধ্যে কে সর্বকালের সেরা ফুটবলার তা নিয়ে বিতর্কের শেষ নেই। তবে সেই বিতর্কে নাম লিখিয়েছেন অ্যানহেল ডি মারিয়া। তার মতে, মেসি ঈশ্বরের আশীর্বাদ পাওয়া এক জাদুকর, আর রোনালদো পরিশ্রম করে সেরা হওয়ার চেষ্টা করেছে।

সম্প্রতি স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা।

সেখানে ডি মারিয়াকে প্রশ্ন করা হয় মেসি ও রোনালদোর মধ্যে কে সেরা। জবাবে তিনি বলেন, রোনালদো এক নম্বর হওয়ার জন্য অনেক পরিশ্রম আর চেষ্টা করেছে। কিন্তু মেসির ব্যাপারটা আলাদা। ও হয়তো ড্রেসিংরুমে বসে আয়েশ করে মাতে (আর্জেন্টাইন চা) খাচ্ছে, কিন্তু মাঠে নামার পর ও বুঝিয়ে দেয় যে সে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া এক জাদুকর। পরিশ্রম দিয়ে হয়তো সেরা হওয়া যায়, কিন্তু মেসি যেটা করে সেটা স্রেফ প্রতিভা।

আরও পড়ুন

২০১০ বিশ্বকাপে আলো ঝলমলে পারফরম্যান্স উপহার দিয়ে ডি মারিয়ার আগমন ঘটে রিয়াল মাদ্রিদে। সেখানে তখন রোনালদো, কাকা, গনজালো হিগুয়েন, মেসুত অজিলের মতো তারকারা।

২০১৪ সাল পর্যন্ত বার্নাব্যুতে কাটিয়ে ঐতিহাসিক ‘লা দেসিমা’ জয়ে অবদান রেখেছিলেন। রিয়ালের দশম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছিলেন ডি মারিয়া। রিয়ালে খেলার সময় খুব কাছে থেকে রোনালদোকে দেখেছেন ডি মারিয়া।

তাই সিআর সেভেনের দোষগুণ সম্পর্কে ভালোই ধারনা আছে এই আলবিসেলেস্তে কিংবদন্তির। রোনালদোর সঙ্গে খেলা তার ওপর কোনো দীর্ঘস্থায়ী কোনো প্রভাব ফেলেছে কি না–এই প্রশ্নে ডি মারিয়া বলেন, হ্যাঁ। পেশাদারিত্বের দিক থেকে ক্রিস বাকিদের চেয়ে অনেক এগিয়ে এক নম্বরে। তার কাজের নেশা, নিজের মান ধরে রাখার ক্ষমতা, সেরা থাকার জন্য নিরন্তর চেষ্টা—সবই ছিল অসাধারণ।

তিনি বলেন, মেসি সঙ্গে প্রতিযোগিতায় থেকেও সেরা হওয়ার যে তাগিদ, তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু সে মেসির যুগে পড়ে গিয়েছিল, আর সেটাই তার লক্ষ্যকে অনেক কঠিন করে দিয়েছিল।

রোনালদো ক্যারিয়ারজুড়ে পাঁচবার জিতেছেন ব্যালন ডি’অর, কিন্তু তা আড়াল হয়ে গেছে মেসি রেকর্ড আটবার এই পুরস্কার জেতায়। দুজনই এখন ইউরোপের বাইরে ঔজ্জ্বল্য ছড়াচ্ছেন। রোনালদো আল নাসরে এক হাজার গোলের মাইলফলক তাড়া করছেন, আর মেসি এমএলএসে ইন্টার মায়ামিকে লিগটির পরাশক্তি করে তুলছেন। তারা দুজনই ইতিহাসের সেরাদের তালিকায় জায়গা নিশ্চিত করেছেন বহু আগেই।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলতি বছরের ১১ জুন গড়াবে বিশ্বকাপে আসর। ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ডি মারিয়া এবার সেই মঞ্চে একজন আগ্রহী দর্শক হিসেবেই থাকবেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি