ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

রোহিত শর্মাকে টপকে সিংহাসনে পল স্টার্লিং

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ এএম
পল স্টার্লিং। ছবি: সংগৃহীত

প্রথম টি-টোয়েন্টিতে আবর আমিরাতকে ৫৭ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। আর এই ম্যাচ দিয়ে নতুন রেকর্ড গড়েছে আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। সেই সঙ্গে তিনি পেছনে ফেলেছেন কিংবদন্তি রোহিত শর্মাকে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুবাইয়ে ক্যারিয়ারের ১৬০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামেন পল স্টার্লিং। এর আগে ১৫৯ ম্যাচ খেলে তিনি রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক এই সংস্করণ থেকে রোহিত অবসর নেওয়ায় স্টার্লিংয়ের সামনে সুযোগ ছিল তাকে ছাড়িয়ে যাওয়ার, যা আজ আমিরাতের বিপক্ষে পূর্ণ হলো। তবে রেকর্ডের দিনটি ব্যাট হাতে দীর্ঘ করতে পারেননি স্টার্লিং; প্রথম দুই বলে দুটি চার হাঁকিয়ে তৃতীয় বলেই সাজঘরে ফেরেন তিনি।

আরও পড়ুন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ বা তার বেশি ম্যাচ খেলার কৃতিত্ব রয়েছে মাত্র তিনজনের। তালিকায় ১৬০ ম্যাচ নিয়ে সবার উপরে স্টার্লিং, ১৫৯ ম্যাচ নিয়ে দ্বিতীয় অবস্থানে রোহিত শর্মা এবং ১৫৩ ম্যাচ খেলে তৃতীয় স্থানে রয়েছেন স্টার্লিংয়ের সতীর্থ জর্জ ডকরেল। তালিকায় এরপর রয়েছেন মোহাম্মদ নবী (১৪৮), জস বাটলার (১৪৪) এবং বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ (১৪১)।

কেবল ম্যাচ খেলার সংখ্যায় নয়, রান সংগ্রহের দিক থেকেও সেরাদের তালিকায় রয়েছেন পল স্টার্লিং। ৩৮৭৪ রান নিয়ে তিনি বর্তমানে বিশ্ব তালিকার চতুর্থ অবস্থানে আছেন। এই তালিকায় ৪৪৫৩ রান নিয়ে শীর্ষে রয়েছেন বাবর আজম।

দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে রোহিত শর্মা (৪২৩১) ও বিরাট কোহলি (৪১৮৮)। স্টার্লিংয়ের ঠিক পরেই ৩৮৬৯ রান নিয়ে পঞ্চম স্থানে আছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কপালের পাশে ছোট্ট একটি বিশেষ ডিভাইস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়।
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
আরও পড়ুন
শচীনের ২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা
প্রথমবার সিংহাসনে স্টার্ক, বড় লাফ শরিফুলের
সাইমকে হটিয়ে আবারও সিংহাসনে রাজা
ভারতীয় দলকে রোহিত শর্মার বার্তা