ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় দলকে রোহিত শর্মার বার্তা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০২:৩০ পিএম
ছবি: সংগৃহীত

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা, যিনি ট্রফি জিতেই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন, এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই। তবে তিনি নতুন ভারতীয় দলকে বিশ্বকাপ জয়ী হওয়ার জন্য গুরুত্বপূর্ণ কিছু মন্ত্র দিয়েছেন।

রোহিত বলেছেন, ভারতের ক্রিকেটীয় ঐতিহ্য নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমাদের প্রধান কাজ হলো মাঠে নেমে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করা। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি তরুণ খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন বাইরের সমালোচনার কথা পাত্তা না দিয়ে নিজেদের একটা আলাদা, শান্ত পরিবেশ তৈরি করতে। বাইরের কথায় কান দেওয়ার দরকার নেই। নিজের চারপাশে একটা অন্য পৃথিবী তৈরি করে ফেলো যেখানে তুমি একা থাকবে, কেউ প্রবেশ করতে পারবে না। একটা মাসের তো কথা, এই কয়েকদিন নিজের মতো করে আলাদা থাক।

রোহিত আরও স্মরণ করিয়েছেন দুই বছর আগের ওয়ানডে বিশ্বকাপ ভারতের মাটিতে খেলার সময়ের চাপ ও ভয়ের কথা। ম্যাচ হারার পর বিমানবন্দরে কেউ কিছু বলে দিলে দলের সবাই উদ্বিগ্ন হয়ে যেত। এমনকি ভাবছিলাম সোশ্যাল মিডিয়া একমাস বন্ধ করে দিতে।

আসন্ন বিশ্বকাপে দুই তারকা স্পিনার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীকেও একসঙ্গে খেলানো নিয়ে প্রশ্ন উঠলেও রোহিত বলেছেন, ওদের একসঙ্গে খেলানো চ্যালেঞ্জিং হলেও, যদি খেলানো হয় তাহলে পেসার দুইজনকে একাদশে রাখা যেতে পারে এবং ওদের জুটি তৈরি করা যাবে।

আরও পড়ুন

অবশেষে কুলদীপ যেভাবে প্রায় প্রতি বলে রিভিউর আবেদন করেন তা নিয়েও রোহিত মজার ছলে বলেন, ওকে দেওয়ার কোনো পরামর্শ নেই, শুধু বলব, চুপচাপ বল কর। তারপর বোলিং মার্কে ফিরে যা। সব বলে আউটের আবেদন করা যায় না।

রোহিতের এই বার্তাগুলো তরুণ ভারতীয় দলকে মানসিকভাবে শক্ত করে আসন্ন বিশ্বকাপে ভালো করার প্রেরণা হিসেবে কাজ করবে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার প্রধান কোচের দায়িত্বে কেইন উইলিয়ামসন
বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর এবার কোচিং অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর ২০২৭ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের (ডিএসজি) প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।
এবার প্রধান কোচের দায়িত্বে কেইন উইলিয়ামসন
ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ। তবে প্রোটিয়াদের বিপক্ষে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটাতে পারেনি টাইগাররা।
ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা
২০২৮ সালে আবারও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। এবারের আসরে থাকছে নতুন চমক। আগের ফরম্যাটের পরিবর্তে ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। বুধবার (২৫ নভেম্বর) আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। ঘোষণা অনুযায়ী, ২০২৮ সালের ৯ জুন শুরু হয়ে ৯ জুলাই পর্দা নামবে কোপা আমেরিকার ৪৯তম আসরের। আয়োজক হিসেবে আবারও যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে কনমেবল। এর আগে ২০১৬ ও ২০২৪ সালেও দেশটিতে অনুষ্ঠিত হয়েছিল এই মহাদেশীয় প্রতিযোগিতা। এবারের আসরে কনমেবলের ১০টি দলের সঙ্গে অংশ নেবে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের ছয়টি দল। অর্থাৎ মোট ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। কনকাকাফের দলগুলো ২০২৭ সালের গোল্ড কাপের পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা করে নেবে মূল আসরে। গোল্ড কাপ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। কনমেবল জানিয়েছে, মাঠের পারফরম্যান্স ও ক্রীড়া-যোগ্যতার ভিত্তিতেই ছয়টি দল বাছাই করা হবে। দুই মহাদেশীয় ফুটবল সংস্থার কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রকে আয়োজক হিসেবে বেছে নেওয়ার পেছনে রয়েছে অর্থনৈতিক ও অবকাঠামোগত সুবিধা। ২০২৬ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির কারণে দেশটির বিভিন্ন শহরে আধুনিক ও সংস্কার করা স্টেডিয়াম রয়েছে। ফলে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামোও প্রস্তুত। এ পর্যন্ত কনকাকাফ অঞ্চলের আটটি দল কোপা আমেরিকায় অংশ নিয়েছে। দলগুলো হলো মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, জ্যামাইকা, পানামা, হন্ডুরাস, হাইতি ও কানাডা। এর মধ্যে মেক্সিকো ১৯৯৩ ও ২০০১ সালে ফাইনালেও খেলেছে। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার সর্বশেষ আসর ২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। সেবার ফাইনালে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। লাওতারো মার্টিনেজের করা একমাত্র গোলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা। ম্যাচটিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল অধিনায়ক লিওনেল মেসিকে। নতুন ফরম্যাটে ২০২৮ সালের আসরটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে আশা করছে আয়োজকরা। ১৬ দলের এই প্রতিযোগিতায় কোন কোন দল জায়গা করে নেয়, এখন সেদিকেই থাকবে ফুটবলপ্রেমীদের নজর। আরটিভি/এসকে
নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা
যুবরাজের ফোনেই বদলে গেলেন বৈভব, ৫৩ বলে ২০৪ রানের বিশ্বরেকর্ড
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না ১৫ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশীর। একের পর এক ইনিংসে ব্যর্থ হচ্ছিলেন, নিজের সামর্থ্য নিয়েও হয়তো কিছুটা সংশয়ে ছিলেন এই তরুণ ব্যাটার।
যুবরাজের ফোনেই বদলে গেলেন বৈভব, ৫৩ বলে ২০৪ রানের বিশ্বরেকর্ড
মুসিয়ালার অসুস্থতা নিয়ে নতুন তথ্য প্রকাশ করল বায়ার্ন মিউনিখ
জামাল মুসিয়ালার স্নায়বিক সমস্যা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটির দাবি, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুসিয়ালার সঙ্গে নতুন চুক্তি করার সময় তার অসুস্থতার বিষয়ে কিছুই জানত না ক্লাব কর্তৃপক্ষ।
মুসিয়ালার অসুস্থতা নিয়ে নতুন তথ্য প্রকাশ করল বায়ার্ন মিউনিখ
আরও পড়ুন
প্রেমের টানে গুজরাট থেকে বরিশালে তরুণ, ১৭ বছরের কিশোরীকে বিয়ে
সীমান্ত থেকে আসা অটোরিকশায় মিলল ২০ লাখ টাকার ভারতীয় ভ্যাকসিন
হিমালয়ের চূড়ায় অপরূপ চন্দ্রোদয়, মুগ্ধ লাখো মানুষ
বাংলাদেশে পোশাক শ্রমিকদের মজুরি এখন ভারত-পাকিস্তানের চেয়েও বেশি