টেবিল টেনিস লিগের প্রস্তুতি সভা ৭ ফেব্রুয়ারি

আরটিভি নিউজ

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ , ০৯:৫৯ এএম


টেবিল টেনিস লিগের প্রস্তুতি সভা ৭ ফেব্রুয়ারি
টেবিল টেনিস লিগের প্রস্তুতি সভা ৭ ফেব্রুয়ারি। ছবি: সংগৃহীত

সবশেষ ২০২২ সালের অক্টোবরে ঢাকা মেট্রোপলিটন টেবিল টেনিস লীগ অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ চার বছর পর পুনরায় লীগ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটি।

লিগটি সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় ফেডারেশন কার্যালয়ে বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বরাবরের মতো টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক করা হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক নাসিমুল হাসান কচিকে।

আরও পড়ুন

নাসিমুল হাসান কচি জানান, মেট্রোপলিটন লীগের প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন (পুরুষ) ও ফার্স্ট ডিভিশন (নারী)–এর সংশ্লিষ্ট সকল ক্লাবকে ইতোমধ্যে সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। 

তিনি বলেন, ২০২৫ সালে লিগ আয়োজন করা সম্ভব না হওয়ায় ২০২৬ সালে দুটি লীগ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সবশেষ প্রিমিয়ার ডিভিশনে অংশ নেওয়া ক্লাবগুলো হলো—পুলিশ ক্লাব, ওয়ারী জুনিয়র বয়েজ ক্লাব, পাললিক গ্রুপ, উত্তরা টিটি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, টিটি ক্লাব অব ধানমন্ডি সেন্ট্রাল, ঢাকা মেরিনার্স ইয়ং, আরমানিটোলা জে. এস. ও অরুনিমা স্পোর্টস।

এ বছর প্রিমিয়ার ডিভিশনের সর্বশেষ দল অরুনিমা স্পোর্টস ফার্স্ট ডিভিশনে নেমে যাবে। তাদের জায়গায় প্রিমিয়ার ডিভিশনে খেলবে ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন জাহাঙ্গীর বিল্ডার্স।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission