২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। এর আগে বিশ্বকাপ নিয়ে এক বিশেষ চুক্তি করেছেন নেইমান জুনিয়র ও লামিন ইয়ামাল। বিশ্বকাপে ব্রাজিল ও স্পেন ফাইনালে মুখোমুখি হলে একসঙ্গে ছুটিতে যেতে নেইমারের সঙ্গে সম্মত হয়েছেন ইয়ামাল।
সম্প্রতি এই কথা জানিয়েছেন স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল।
তিনি বলেন, নেইমারের সঙ্গে একটি চুক্তি করেছি। যদি স্পেন ও ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়, তাহলে আমরা একসঙ্গে ছুটিতে যাব।
এ ছাড়াও গোল করলে নেইমারের প্রতি সম্মান জানিয়ে বিশেষ উদযাপন করবেন বলেও জানান বার্সেলোনা তারকা। বিশ্বকাপে স্পেনের গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন ইয়ামাল। আসরের ফেভারিটদের মধ্যে থাকবে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন।
নেইমারের প্রতি অনুরাগের কথা সবসময়ই বলেন লামিনে ইয়ামাল। গত মৌসুম শেষে ছুটি কাটাতে ব্রাজিলে গিয়ে নেইমারের সঙ্গে দেখাও করেন তিনি।
আরটিভি/এসআর



