ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

টেপবল থেকে বিশ্বকাপের মঞ্চে জাইনুল্লাহ ইহসান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

মাত্র সাড়ে তিন বছর আগেও গ্লাসগোর একটি ক্রিকেট ক্লাবের বেড়ার বাইরে দাঁড়িয়ে অনুশীলন দেখা ছিল যার দৈনন্দিন চিত্র, সেই কিশোরই আজ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল মঞ্চে। ১৯ বছর বয়সী জাইনুল্লাহ ইহসান এখন স্কটল্যান্ড জাতীয় দলের পেস আক্রমণের অন্যতম ভরসা।

আফগানিস্তানে জন্ম নেওয়া ইহসান মাত্র ১৩ বছর বয়সে একাই বাড়ি ছাড়েন। এশিয়া ও ইউরোপ পাড়ি দিয়ে দীর্ঘ দুই বছরের যাত্রা শেষে তিনি পৌঁছান স্কটল্যান্ডে, বড় ভাইয়ের কাছে। সেখানে ‘গার্ডিয়ানশিপ স্কটল্যান্ড’-এর সহায়তায় আশ্রয় পান তিনি। ছোটবেলায় টেনিস বলে ইলেকট্রিক্যাল টেপ পেঁচিয়ে ‘টেপবল’ ক্রিকেট খেলে বেড়ে ওঠা ইহসান প্রথমবার যখন নিয়মিত ক্রিকেট নেটে বল করেন, তখনই কোচদের নজর কাড়েন।

ইহসানের বিশ্বকাপ যাত্রা অনেকটাই নাটকীয়। বয়সসীমা অতিক্রম করায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার সুযোগ পাননি তিনি। তবে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় এবং শেষ মুহূর্তে স্কটল্যান্ড সুযোগ পাওয়ায় সিনিয়র দলে ডাক পান এই তরুণ পেসার। সেই মুহূর্তের অনুভূতি জানাতে গিয়ে ইহসান বলেন,বাংলাদেশ বয়কট করার পর সারাদিন ফোন হাতে অপেক্ষা করছিলাম। হেড কোচ ফোন করে যখন ‘অভিনন্দন’ বললেন, তখনকার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে আফগানিস্তানে বাবা-মাকে ফোন করি।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সম্প্রতি আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড। ভিসা জটিলতার কারণে মাঠে নামতে না পারলেও শৈশবের নায়ক রশিদ খান, মোহাম্মদ নবী ও হামিদ হাসানের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয় ইহসানের। তবে নিজের পরিচয় নিয়ে তিনি একেবারেই স্পষ্ট।

ইহসান বলেন, আফগানিস্তানে আমার জন্ম, কিন্তু স্কটল্যান্ডই আমার দেশ। এই দেশ আমাকে সম্মান দিয়েছে, আমার ওপর বিশ্বাস রেখেছে।

আরও পড়ুন

বুধবার নামিবিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইহসানের। সে ম্যাচে ৪ ওভারে ৪৯ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট না হলেও ম্যাচ শেষে তার আত্মসমালোচনা প্রমাণ করে শেখার ক্ষুধা ও লড়াকু মানসিকতা।

স্কটল্যান্ডের সহকারী কোচ গর্ডন ড্রামন্ডের মতে, ইয়র্কার, স্লোয়ার ও বাউন্সার দেওয়ার দক্ষতা ইহসানকে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য একজন কার্যকর বোলারে পরিণত করেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের