ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

অবশেষে মাঠে ফিরছেন রোনালদো

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম
পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

দল বদলে আল নাসরের প্রতি বৈষম্যে করা হচ্ছে, এমন অভিযোগ তুলে ম্যাচ বয়কট করেছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গুঞ্জন ছিল, আল নাসর ছাড়তে যাচ্ছেন তিনি। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও মাঠে ফিরছেন রোনালদো।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) আল ফাতেহর বিপক্ষে ম্যাচের জন্য আল নাসরের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।

আল রিয়াদের বিপক্ষে ম্যাচ, আল ইত্তিহাদের সঙ্গে ক্লাসিকো এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব ১৬–এর প্রথম লেগ—এই গুরুত্বপূর্ণ তিন ম্যাচেই তিনি মাঠের বাইরে ছিলেন।

বিষয়টি নিয়ে সৌদি প্রো লিগের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পক্ষ থেকেও সতর্কবার্তা দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়, কোনো খেলোয়াড়ই নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখেন না।

আরও পড়ুন

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আল নাসরের সঙ্গে অনুশীলনের ছবি পোস্ট করে আলোচনায় ছিলেন রোনালদো। তবে আনুষ্ঠানিক ম্যাচে অনুপস্থিত থাকায় গুঞ্জন আরও জোরাল হয়। অবশেষে সতীর্থদের সঙ্গে বিমানবন্দরে দেখা যাওয়ার পরই পরিষ্কার হয়—অভিমান ভেঙে আবারও দলে ফিরছেন তিনি।

রোনালদোর প্রত্যাবর্তন আল নাসরের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। লিগ টেবিলে প্রতিদ্বন্দ্বী আল হিলাল থেকে এখনও চার পয়েন্ট পিছনে তারা। এমন পরিস্থিতিতে আল ফাতেহর মাঠে জয় তুলে নেওয়া আল নাসরের জন্য প্রায় বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।

সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর রোনালদোর এই প্রত্যাবর্তন শুধু একটি ম্যাচে অংশ নেওয়ার ঘটনা নয়, বরং দল ও লিগ—দুই দিক থেকেই তা তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, মাঠে ফিরে তিনি কতটা প্রভাব ফেলতে পারেন এবং আল নাসরকে জয়ের পথে কতটা এগিয়ে নিতে পারেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
যে তালিকায় মেসি-রোনালদোকে পেছনে ফেললেন গিল
হ্যাটট্রিক করে এক হাজার গোলের আরও কাছে রোনালদো
মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো