ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে রেকর্ড রান, ওমানকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখনো কোনো দল তিনশ রানের মাইলফলক ছুঁতে পারেনি। তবে চলতি আসরে ব্যাটারদের দাপটে আবারও দেখা মিলল দুইশ পেরোনো ইনিংস। এবার সেই তালিকায় যুক্ত হলো আয়ারল্যান্ড ক্রিকেট দল।আসরের সর্বোচ্চ ২৩৫ রান তুলে ওমানকে ৯৬ রানে হারিয়েছে তারা।

আগে ব্যাট করে ৫ উইকেটে ২৩৫ রান তোলে আয়ারল্যান্ড, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। শুরুটা ভালো হয়নি পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে আসে মাত্র ৪৭ রান। ৬৪ রানে চার উইকেট পড়ে বিপদে পড়ে দলটি।

সেখান থেকে ম্যাচের চিত্র বদলে দেন ভারপ্রাপ্ত অধিনায়ক টাকার। পল স্টার্লিংয়ের অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া টাকার খেলেন দুর্দান্ত ইনিংস। ৫১ বলে ১০ চার ও ৪ ছয়ে ৯৪ রানে অপরাজিত থাকেন তিনি। মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও অধিনায়ক হিসেবে এটি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

তার সঙ্গে জুটি গড়ে গ্যারেথ ডিলানি ৩০ বলে ৫৬ রান করে আউট হন। এরপর ক্রিজে নেমে ঝড় তোলেন জর্জ ডকরেল। ৯ বলে ৫ ছয়ে ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি। টাকার-ডকরেলের ১৯ বলে ৭০ রানের জুটি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান রেট (২২.১০) গড়ে নতুন রেকর্ড গড়ে। ডেথ ওভারেই আয়ারল্যান্ড তোলে ৯৩ রান, যা টুর্নামেন্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। ওমানের হয়ে শাকিল আহমেদ নেন ৩ উইকেট।

২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০.৫ ওভারে ৩ উইকেটে ১০০ রান তুলে ভালো অবস্থানে ছিল ওমান। আমির কালিম ও হাম্মাদ মির্জা গড়েন ৪৯ বলে ৭৩ রানের জুটি। কালিম করেন ৫০, হাম্মাদের ব্যাট থেকে আসে ৪৬ রান। সুফিয়ান মেহমুদ যোগ করেন ১০ রান।

তবে জশ লিটলের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ওমান।জশ লিটল এর নেতৃত্বে আয়ারল্যান্ডের বোলাররা শেষ সাত উইকেট তুলে নেয় মাত্র ৪২ রানের মধ্যে। ১৮ ওভারে ১৩৯ রানে অলআউট হয়ে যায় ওমান।

এই জয়ে নিজেদের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ স্কোর গড়ে আয়ারল্যান্ড। একই সঙ্গে এটি চলতি আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ব্যাট-বল দুই বিভাগেই দাপট দেখিয়ে বড় ব্যবধানে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়াল আইরিশরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
আরও পড়ুন
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
ইসরায়েল ম্যাচ নিয়ে আয়ারল্যান্ডের নতুন সিদ্ধান্ত
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু