ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

মেসি যেন বিশ্বকাপ জিততে না পারে সেজন্য প্রার্থনা করেছিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো দুই দশকেরও বেশি সময় ধরে যাদের দ্বৈরথে মুখরিত ফুটবল দুনিয়া। কে সেরা এই চিরন্তন বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন রোনালদো নিজেই। এক প্রামাণ্যচিত্রে তিনি স্বীকার করেছেন, ২০১৪ বিশ্বকাপ ফাইনালে মেসি শিরোপা না জেতায় তিনি ‘স্বস্তি’ অনুভব করেছিলেন।

ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ ফিফা বিশ্বকাপ এর ফাইনালে অতিরিক্ত সময়ে জার্মানির কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলটি করেন মারিও গোটজে।

প্রামাণ্যচিত্রে রোনালদো জানান, তিনি নাকি ফাতিমার ভার্জিন মেরির কাছে প্রার্থনা করেছিলেন মেসি যেন বিশ্বকাপ না জিততে পারেন। ফাইনালের শেষ বাঁশি বাজার পর প্রতিদ্বন্দ্বীর শিরোপা হাতছাড়া হওয়ায় তিনি ‘স্বস্তি’ অনুভব করেন বলেও মন্তব্য করেন পর্তুগিজ এই তারকা।

তবে ২০১৪-তে পাওয়া সেই স্বস্তি আট বছর পর তার ‘সবচেয়ে খারাপ দুঃস্বপ্নে’ রূপ নেয়। ২০২২ ফিফা বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অবিস্মরণীয় লড়াই শেষে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

আরও পড়ুন

নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ৩-৩ সমতার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করেন মেসি। গোল্ডেন বুটের লড়াইয়ে সাত গোল নিয়ে দ্বিতীয় হন তিনি; আট গোল করে শীর্ষে ছিলেন এমবাপ্পে, যিনি ফাইনালেই হ্যাটট্রিক করেন।

বিশ্বকাপ ট্রফি হাতে তোলার মধ্য দিয়ে মেসি অনেকের চোখে ‘আধুনিক যুগের সেরা’ বিতর্কে চূড়ান্ত সিলমোহর বসান। আর রোনালদোর সাম্প্রতিক মন্তব্য সেই দীর্ঘদিনের দ্বৈরথকে আবারও আলোচনার কেন্দ্রে এনে দিল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়।
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
বিগব্যাশে প্রথমবার মুস্তাফিজ, এমসিজিতে বিশেষ আয়োজন
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তাকে ঘিরে মেলবোর্নের বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন করেছে মেলবোর্ন রেনেগেডস। বিগ ব্যাশের ১৬তম আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের বাঁহাতি পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে ‘দ্য ফিজ’ নামে পরিচিত মুস্তাফিজ ইতোমধ্যে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০টিরও বেশি উইকেট শিকার করেছেন। বাংলাদেশি এই তারকার বিগ ব্যাশে অভিষেককে স্মরণীয় করে রাখতে মেলবোর্নের ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিশেষ উদ্যোগ নিয়েছে রেনেগেডস। আগামী ১ ও ১৬ জানুয়ারির ম্যাচে বাংলাদেশি সমর্থকদের জন্য রাখা হয়েছে ‘দ্য ফিজ বে’ নামে বিশেষ গ্যালারি। এই আয়োজনের মাধ্যমে মেলবোর্নে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এক ছাতার নিচে এনে গ্যালারিতে লাল-সবুজের সমর্থন তুলে ধরতে চায় দলটি। পাশাপাশি সমর্থকদের জন্য থাকছে টিকিটে বিশেষ ছাড়। ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কিনলে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়। বিগ ব্যাশে নতুন অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত মুস্তাফিজও। মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার সুযোগ পেয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি। ঐতিহাসিক এমসিজিতে মাঠে নামাকে বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন এই পেসার। নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে দলের সাফল্যে অবদান রাখাই তার লক্ষ্য। এদিকে রেনেগেডসের প্রধান কোচ লুক রনকিও মুস্তাফিজকে নিয়ে আশাবাদী। তার মতে, অভিজ্ঞ এই পেসারের কার্যকর বোলিং এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার দক্ষতা দলের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে। আইএলটি-টোয়েন্টির ব্যস্ত সূচি শেষ করেই মেলবোর্ন রেনেগেডসের শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে মুস্তাফিজের। কাটার ও বৈচিত্র্যময় বোলিংয়ে বিশ্বজুড়ে পরিচিত মুস্তাফিজ এবার বিগ ব্যাশের মঞ্চে নিজের সামর্থ্য দেখানোর অপেক্ষায়। অন্যদিকে, এমসিজির গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি ও লাল-সবুজের উচ্ছ্বাস এই আয়োজনকে দিতে পারে বাড়তি মাত্রা। আরটিভি/এসকে
বিগব্যাশে প্রথমবার মুস্তাফিজ, এমসিজিতে বিশেষ আয়োজন
শচীনের রেকর্ড ভেঙে কোহলির নতুন বিশ্বরেকর্ড
ওয়ানডে ক্রিকেটে আরও একটি বিশ্বরেকর্ড নিজের করে নিলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডেতে রান তাড়ায় সর্বোচ্চ রানের মালিক এখন তিনি।
শচীনের রেকর্ড ভেঙে কোহলির নতুন বিশ্বরেকর্ড
আরও পড়ুন
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো
যে কারণে ম্যাচসেরার পুরস্কার নিলেন না রোনালদো