ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভারতের কাছে হারের পর নাকভিকে ধুয়ে দিলেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের কাছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬১ রানের বড় ব্যবধানে হারের পর পাকিস্তান ক্রিকেটে সমালোচনার ঝড় বইছে। সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।

সরাসরি টেলিভিশন অনুষ্ঠানে সাবেক পেস তারকা শোয়েব আখতার নাকভিকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, যে ব্যক্তি ক্রিকেট বোঝে না, তিনি বোর্ডের চেয়ারম্যান। এভাবে দল কীভাবে এগোবে? পরিকল্পনা নেই, বিনিয়োগ নেই, দীর্ঘমেয়াদি ভাবনা নেই। ফল তো এমনই হবে।

শোয়েব আরও বলেন, গত ১৫-২০ বছরে সিস্টেমে কোনো উন্নয়ন হয়নি। একসময় আমরা ভারতের সঙ্গে সমানে লড়তাম, এখন তাদের হারানোও কঠিন। একজন খেলোয়াড়কে (বাবর আজম) সুপারস্টার বানানো হয়েছে, যে আপনাকে ম্যাচ জেতাতে পারে না। অযোগ্য লোকদের গুরুত্বপূর্ণ পদে বসানো সবচেয়ে বড় অপরাধ।

খেলার প্রসঙ্গে শোয়েব বলেন, ১২৫-১৩০ কিমি গতিতে বল করে আধুনিক টি-টোয়েন্টিতে ভয় দেখানো যায় না। প্রতিভা আছে, কিন্তু প্রস্তুতি ও মানসিক দৃঢ়তা নেই।

আরও পড়ুন

পাকিস্তান টস জিতে ফিল্ডিং নিলেও ভারত নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান সংগ্রহ করে। ওপেনার ইশান কিশান ৪০ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। সূর্যকুমার যাদব করেন গুরুত্বপূর্ণ ৩২ রান। রান তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতেই চাপে পড়ে এবং মাত্র ২ ওভারে ৩ উইকেট হারায়। ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় দলটি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
এশিয়ান গেমসের ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি
আইপিএল ফাইনাল দেখার আমন্ত্রণ পেলেন নাকভি
বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ হবে পিএসএল : নাকভি
ইমরান খানকে ইসলামাবাদ কারাগারে স্থানান্তর করা হবে: মহসিন নাকভি