ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ভারতীয় ক্রিকেটাররাও সুযোগ পাবে নারী বিপিএলে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম
ভারতীয় নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

ভারতীয় পুরুষ ক্রিকেটাররা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি না পেলেও নিয়মিত দ্য হান্ড্রেড, বিগ ব্যাশ, সিপিএলেও নিয়মিতই খেলে থাকেন ভারতের নারী ক্রিকেটাররা। এবার তাদের জন্য সুযোগ থাকছে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নারী বিপিএলের খেলার।

সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও নারী ক্রিকেট বিভাগের প্রধান রুবাবা দৌলা।

তিনি জানান, সব দেশের ক্রিকেটারদের জন্যই উন্মুক্ত টুর্নামেন্টটি। অর্থাৎ অনাপত্তি পত্র পেলে এবং ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ থাকলে বাংলাদেশের বিপিএলেও দেখা যেতে পারে স্মৃতি-হারমানপ্রীতদের।

আরও পড়ুন

রুবাবা দৌলা বলেন, আমরা আশা রাখছি এখানে কিছু আন্তর্জাতিক খেলোয়াড়ও আসবে। আমরা সেই সুযোগ দিচ্ছি। আমরা বলেছি প্রতি দলে ন্যূনতম দুজন এবং সর্বোচ্চ ৩ থেকে ৪ জন আন্তর্জাতিক খেলোয়াড় থাকতে পারে। আমরা বিষয়গুলো সামনে চূড়ান্ত করব এবং একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাব।

তিনি বলেন, বেশ কিছু আন্তর্জাতিক খেলোয়াড় ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছেন। দলগুলো চূড়ান্ত হওয়ার পর তারা খেলোয়াড়দের সাথে যোগাযোগ করবে। এখানে কিছু তারকা খেলোয়াড়ও থাকতে পারে। আমরা সব দেশের খেলোয়াড়দের জন্যই উন্মুক্ত রাখছি।

নাজমুল হাসান পাপন, ফারুক আহমেদরা আশ্বাস দিলেও নারী বিপিএল আয়োজন করতে পারেননি। তবে আমিনুল ইসলাম বুলবুল আশা দেখানোর কয়েক মাস পরই সেটা আলোর মুখ দেখতে যাচ্ছে। রুবাবা দৌলার প্রচেষ্টায় প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী বিপিএল।

আগামী ৪ এপ্রিল টুর্নামেন্টের পর্দা উঠবে, ফাইনাল হবে ১৪ এপ্রিল নববর্ষের দিন। দুই ভেন্যুতে হবে তিন দলের টুর্নামেন্ট। ভেন্যু হিসেবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম বেছে নিয়েছে বিসিবি।

নারী বিপিএলের পর্দা উঠবে চট্টগ্রাম। টুর্নামেন্ট শুরুর আগে সেখানেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। তবে ফাইনাল হবে মিরপুর। যদিও এখন তিনটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করতে পারেনি তারা। দরপত্র আহ্বান করায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেটা চূড়ান্ত হতে পারে।

এ প্রসঙ্গে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের প্রধান বলেন, আমরা তিনটি ফ্র্যাঞ্চাইজির মালিকদের কথা বলেছি। এখানে তিনটি দল খেলবে মোট ছয়টি ম্যাচ এবং ফাইনাল হবে। চট্টগ্রামে উদ্বোধনী অনুষ্ঠান হবে। আশা করছি খুব ভালো হবে। অনেকদিন পর চট্টগ্রামে খেলা হচ্ছে। আমরা আশা করছি সামনে ভালো কিছু ফ্র্যাঞ্চাইজি মালিক পাব। এরপর ড্রাফট প্রক্রিয়ার মাধ্যমে খেলোয়াড় নির্বাচন করা হবে।

ছেলেদের বিপিএলে নিলাম হলেও মেয়েদের বিপিএলে খেলোয়াড়দের কেনা হবে ড্রাফট প্রক্রিয়ার মাধ্যমে। তিনটি দলের জন্য তিনজন আইকন ক্রিকেটার থাকতে পারে। এ ছাড়া ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ ক্যাটাগরি থেকে ক্রিকেটারদের কিনে দল সাজাতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিপিএলে দেখা যাবে বিদেশিদেরও।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
মোটরস্পোর্টের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ইতালির তরুণ রেসার আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি। দীর্ঘ ৭৩ বছর পর আবারও ফর্মুলা ওয়ান (এফওয়ান) বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে ইতালি।
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের চাপে ফেলেছে স্বাগতিকরা।
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক বিদায়ের পরও সেলেসাওদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফু।
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ফলে ফিল্ডিং দিয়ে ম্যাচ শুরু করছে নাজমুল হোসেন শান্তর দল।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
আরও পড়ুন
ইউটিউব দেখে ‘লালে লাল’ হওয়ার স্বপ্ন পূরণ হলো না সাতজনের
থানার ভেতরে নারীকে ধর্ষণের অভিযোগ, সব পুলিশ বরখাস্ত
যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী
স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে প্রার্থনা