ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বক্সিং ফেডারেশনের নতুন সভাপতি ফাইজুর রহমান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম
ছবি: সংগৃহীত

বক্সিং ফেডারেশনের অ্যাডহক কমিটির নতুন সভাপতি করা হয়েছে মো. ফাইজুর রহমান ভূঁইয়াকে। মূলত, লে. কর্নেল (অব.) এম এ লতিফ খানের মৃত্যুর পর এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এনএসসির নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. দৌলতুজ্জামান খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বক্সিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি মারা যাওয়ায় সভাপতি পদটি শূন্য হয়ে পড়ে। ফলে পরিষদ কর্তৃক ফেডারেশন এসোসিয়েশন-এর আদর্শ গঠনতন্ত্র এর ১৫.৪ অনুচ্ছেদ অনুসারে এবং বক্সিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভার সুপারিশের আলোকে অ্যাডহক কমিটির সহ-সভাপতি ফাইজুর রহমান ভূঁইয়াকে সভাপতির নতুন দায়িত্ব অনুমোদন করা হলো।

আরও পড়ুন

এর আগে ২৪ এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢেলে সাজানো দেশের স্পোর্টস ফেডারেশনগুলো। এরপর থেকে অ্যাডহক কমিটি দিয়েই চলছিল বক্সিং ফেডারেশন। এই কমিটির সভাপতি ছিলেন লে. কর্নেল (অব.) এম এ লতিফ খান।

গত ৪ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান লে. কর্নেল (অব.) এম এ লতিফ খান। যে কারণে সভাপতি শূন্য হয়ে পড়ে ফেডারেশন। সেই শূন্যতা পূরণেই নতুন সভাপতি মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ করে দিতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল আটটি দল।
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
আরও পড়ুন
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
পারেদেস-গাভির বক্সিং ম্যাচ দেখতে চান স্প্যানিশরা
তিন মাসের মধ্যে ২৬ ফেডারেশনে নির্বাচন, যা জানা গেল
বক্সিং কাপে চ্যাম্পিয়ন বিকেএসপি