ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

হঠাৎ ঢাকায় আসছেন ফিফা সভাপতি!

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পিএম
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

সবঠিক থাকলে আগামীকাল ভুটানের থিম্পু সফর করবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে সব বিমান সেখানে সরাসরি যাতায়াত করে না। থিম্পু যাওয়ার পথে সৈয়দপুর, ঢাকা কিংবা ভারতের কোথাও ট্রানজিট করতে পারেন ইনফান্তিনো।

ফলে বিশ্ব ফুটবল সংস্থার শীর্ষ কর্মকর্তার আগামীকাল (রোববার) বাংলাদেশে স্বল্প সময় অবস্থান করার সম্ভাবনা তৈরি হয়েছে। বাফুফে এখনও নিশ্চিত না হলেও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছে।

জানা গেছে, বাফুফে সাধারণ সম্পাদক আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। যদি ফিফা সভাপতি বাংলাদেশে ট্রানজিট নেন এবং তিনি যদি চান তাহলে যেন ইমিগ্রেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা খুব দ্রুত হয়।

ইনফান্তিনো যদি বিমানবন্দরে ভিআইপি জোনে ট্রানজিটে থাকেন, সেক্ষেত্রে বাফুফে সভাপতি ও সহ-সভাপতিরা তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপ চলাকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজের ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখা হয়েছিল। আগামী ঢাকায় পা রাখলে ফিফা সভাপতির সঙ্গে আবারও দেখা করবেন তাবিথ আউয়াল।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হঠাৎ স্পেনে যাচ্ছেন মেসি, ঘটনা কী
আর্জেন্টিনা ফুটবল দলকে বিদায় বলার পর দ্রুতই ক্লাব ফুটবলে যোগ দেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে দুটি ম্যাচও খেলেছেন তিনি। তবে এর মাঝেই ২০২৬ সালের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে স্পেনে যাচ্ছেন মেসি। শুক্রবার (১৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন কোচ কিলি গনসালেস। তিনি বলেন, এই অনুষ্ঠানে সে অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। বিষয়টি মেসি যেভাবে দেখছে, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। ক্লাবও চায় সেখানে সে যাক। কারণ, এই পুরস্কারটি শুধু মেসির নিজের জন্যই নয়। তার পরিবারের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছুটিতে মেসি স্পেনের ওভিয়েদো শহরের পালাসিও দে লস দেপোর্তেসে শিশু ও তরুণদের জন্য এক অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানটি ‘অ্যাওয়ার্ডস উইক’ নামে পরিচিত পুরস্কার বিতরণী সপ্তাহের কার্যক্রমের অংশ। আর্জেন্টিনার তারকা ফুটবলারকে কত দিনের ছুটি দেওয়া হয়েছে, সেটা অবশ্য জানা যায়নি।  গনসালেস বলেন, লিওর সামনে এই সুযোগ রয়েছে। আমি এটাকে ঠিক সুবিধা বলব না। তবে চাই সে সুস্থ ও ভালো থাকুক। সে সেখানে থাকবে আর মাঠেও তাকে পাব। এটা নিয়ে একেবারেই চিন্তিত নই। মেসির ছুটি কার্যকর হবে আগামী সপ্তাহ থেকে। ২৫ অক্টোবর বাংলাদেশ সময় ভোরে হবে মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামি-নিউইয়র্ক রেডবুলস ম্যাচ। এমএলএসের এই ম্যাচে খেলতে তার কোনো অসুবিধা হওয়ার কথা না। জুন মাসের শুরুতে মেসিকে ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড’ পুরস্কার দেওয়া হয়। কিংবদন্তি স্প্যানিশ সাঁতারু তেরেসা পেরালেসের নেতৃত্বে গঠিত একটি জুরি বোর্ডে ১২ বিশেষজ্ঞ ছিলেন।  ১২ দেশের ২৭ মনোনীত প্রার্থীর মধ্য থেকে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডকে বেছে নেওয়া হয়। খেলাধুলায় মেসির অর্জন, তাঁর ব্যক্তিগত গুণাবলি—জুরি বোর্ড বিশেষভাবে দুটি বিষয় বিবেচনা করেছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর মেসি ইন্টার মায়ামির হয়ে দুই ম্যাচ খেলেছেন। এই দুই ম্যাচে তিনি ২ গোল ও এক অ্যাসিস্ট করেছেন। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে মায়ামি। এই ম্যাচটি হবে আটলান্টার মাঠে। আরটিভি/এসআর
হঠাৎ স্পেনে যাচ্ছেন মেসি, ঘটনা কী
ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’, সামাজিক মাধ্যমে ভিন্ন প্রতিক্রিয়া
ফুটবল মাঠে প্রচলিত হলুদ ও লাল কার্ডের বিকল্প হিসেবে ইলেকট্রনিক কার্ড ব্যবহারের উদ্যোগ নিয়েছে উরুগুয়ে। দেশটির ঘরোয়া কাপের একটি ম্যাচে খেলোয়াড়দের সতর্ক করতে ফোনের মতো দেখতে একটি ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করেছেন রেফারি।
ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’, সামাজিক মাধ্যমে ভিন্ন প্রতিক্রিয়া
ফুলের নাম মেসি, পাপড়ি আর্জেন্টিনার পতাকা
ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির নামে নতুন এক সুগন্ধি উদ্ভিদের নামকরণ করেছেন পেরু ও আর্জেন্টিনার বিজ্ঞানীরা। আন্দিজ পর্বতমালার দুর্গম অঞ্চলে জন্মানো উদ্ভিদটির নাম রাখা হয়েছে ‘সালভিয়া মেসি’।
ফুলের নাম মেসি, পাপড়ি আর্জেন্টিনার পতাকা
সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগান, স্পেনকে ফিফার জরিমানা
সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগানের কারণে স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। একই সঙ্গে স্পেনের পরবর্তী প্রীতি ম্যাচে স্টেডিয়ামের একটি অংশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংস্থাটি। গত মার্চে মিসরের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতিমূলক ম্যাচে এ ঘটনা ঘটে। বার্সেলোনার কাছে লা লিগার ক্লাব এস্পানিওলের হোম ভেন্যু আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত গোলশূন্য ড্র হওয়া ম্যাচে স্পেনের কয়েকজন সমর্থক দুই দফায় ইসলামবিদ্বেষী স্লোগান দেন। ম্যাচে সমর্থকদের ‘যে লাফাবে না, সে মুসলিম’এমন স্লোগান দিতে শোনা যায়। দ্বিতীয়বার একই স্লোগান দেওয়ার পর স্টেডিয়ামের ঘোষক সমর্থকদের সতর্ক করেন। এ সময় স্কোরবোর্ডে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে বার্তাও প্রদর্শন করা হয়। ঘটনাটির নিন্দা জানান স্পেনের মুসলিম ফুটবলার লামিনে ইয়ামাল। তিনি এ ধরনের স্লোগানকে অসম্মানজনক ও অসহনীয় বলে উল্লেখ করেন। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের ‘অজ্ঞ ও বর্ণবাদী’ বলে আখ্যায়িত করেন। ঘটনার পরদিনই তদন্ত শুরু করে স্প্যানিশ পুলিশ। পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করে ফিফা। এক বিবৃতিতে শাস্তির বিষয়টি জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে ফিফার শাস্তিমূলক পদক্ষেপের বিষয়ে ভিন্ন যুক্তি তুলে ধরে আরএফইএফ। ফেডারেশনটির দাবি, ‘মুসলিম’ শব্দটি নিজে থেকে অপমানজনক বা অবমাননাকর নয়। তাদের মতে, সমর্থকদের আচরণ মূল্যায়নের ক্ষেত্রে ফিফার ১৫ নম্বর ধারার পরিবর্তে ১৭ নম্বর ধারা প্রয়োগ করা উচিত। ফিফার ১৫ নম্বর ধারায় বৈষম্য ও বর্ণবাদী আচরণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে, ১৭ নম্বর ধারায় রাজনৈতিক, মতাদর্শিক, ধর্মীয় বা আপত্তিকর বার্তার বিষয়টি বিবেচনা করা হয়। সূত্র: রয়টার্স আরটিভি/এসকে
সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগান, স্পেনকে ফিফার জরিমানা
কর্মকৌশলকে নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা, লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের
স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের পদত্যাগ দাবি করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির অভিযোগ, নিজেদের কর্মকৌশলের সঙ্গে নাৎসি জার্মানির প্রচারণাপদ্ধতির তুলনা করে গুরুতর সীমা লঙ্ঘন করেছেন তেবাস।
কর্মকৌশলকে নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা, লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের
আরও পড়ুন
ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত
তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দিতে হবে: ডিআইইউ উপাচার্য
সোনা ও মদসহ বিমানবন্দরে ৩ কোটি ২৩ লাখ টাকার পণ্য জব্দ
যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে কালা জামালসহ গ্রেপ্তার ১৪