ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

রোমাঞ্চকর ম্যাচে ডর্টমুন্ডকে হারিয়ে শিরোপার আরও কাছে বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৯:৩৯ এএম
হ্যারি কেইনের গোল উদযাপন। ছবি: সংগৃহীত

বুন্ডেসলিগার গুরুত্বপূর্ণ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ। এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেছে দুই দল। কিন্তু শেষ হাসিটা হেসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সিগনাল ইদুনা পার্কে ৩-২ গোলে জিতেছে বায়ার্ন। এই ম্যাচে জোড়া করেছেন হ্যারি কেইন, আর শেষ গোলটি করেন জসুয়া কিমিখ।

এদিন অবশ্য ২৬তম মিনিটে পিছিয়ে পড়ে বায়ার্ন। ড্যানিয়েল সভেনসনের ক্রসে হেডে গোলটি করেন জার্মান সেন্টার-ব্যাক নিকো শ্লটারবেক। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৫৪তম মিনিটে কেইনের নৈপুণ্যে সমতায় ফেরে সফরকারীরা।

আরও পড়ুন

ডি-বক্সে থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন তিনি। ১৫ মিনিট পর ডি-বক্সে ইয়োসিপ স্তানিসিচ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বায়ার্ন। স্পট কিকে দলকে এগিয়ে নেন কেইন। আসরে টানা চার ম্যাচে দুটি করে গোল করলেন ইংলিশ তারকা।

৮৩তম মিনিটে সুইডিশ ফুটবলার সভেনসনের গোলে সমতা টেনে পয়েন্ট পাওয়ার আশা জাগায় ডর্টমুন্ড। তবে চার মিনিট পরই দারুণ ভলিতে ব্যবধান গড়ে দেন কিমিখ।

লিগে টানা চতুর্থ জয়ের পর ২৪ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। সমান ম্যাচে ১১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শচীনের রেকর্ড ভেঙে কোহলির নতুন বিশ্বরেকর্ড
ওয়ানডে ক্রিকেটে আরও একটি বিশ্বরেকর্ড নিজের করে নিলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডেতে রান তাড়ায় সর্বোচ্চ রানের মালিক এখন তিনি।
শচীনের রেকর্ড ভেঙে কোহলির নতুন বিশ্বরেকর্ড
যৌন হয়রানি প্রতিরোধে বিসিবির স্বাধীন কমিটি, প্রধান ব্যারিস্টার রাশনা ইমাম
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যৌন হয়রানি প্রতিরোধে বিসিবির স্বাধীন কমিটি, প্রধান ব্যারিস্টার রাশনা ইমাম
নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি, মঞ্জুরুল আজীবন নিষিদ্ধ
সাবেক নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তদন্ত কমিটি।
নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি, মঞ্জুরুল আজীবন নিষিদ্ধ
কাল শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, মোবাইলে খেলা দেখবেন যেভাবে
অপেক্ষার অবসান হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকায় শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের নতুন আসর।
কাল শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, মোবাইলে খেলা দেখবেন যেভাবে
ভুটান ম্যাচে বাংলাদেশের অধিনায়ক তপু
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার পরিবর্তে ভুটানের বিপক্ষে আসন্ন ম্যাচে নেতৃত্ব দেবেন ডিফেন্ডার তপু বর্মণ।
ভুটান ম্যাচে বাংলাদেশের অধিনায়ক তপু
আরও পড়ুন
জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হ্যারি কেন
ফাইনাল নিশ্চিতের পর প্যারিসে পিএসজি সমর্থক-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
৯ গোলের থ্রিলারে বায়ার্নকে হারাল পিএসজি
চ্যাম্পিয়নস লিগে হাইভোল্টেজ ম্যাচে পিএসজি-বায়ার্ন মুখোমুখি