ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মধ্যপ্রাচ্যে যুদ্ধ, আর্জেন্টিনা ও স্পেনের ‘ফিনালিসিমা’ নিয়ে শঙ্কা

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৬:০১ পিএম
ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে রোববার কাতার ফুটবল ফেডারেশন (কিউএফএ) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব টুর্নামেন্ট ও ম্যাচ স্থগিত করেছে। ফলে আর্জেন্টিনা ও স্পেনের ‘ফিনালিসিমা’র ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স’এ স্থগিতাদেশ ঘোষণার সময় কিউএফএ সরাসরি ওই হামলার কথা উল্লেখ করেনি। তারা শুধু জানিয়েছে, ‘প্রতিযোগিতা পুনরায় শুরু হওয়ার নতুন তারিখ যথাসময়ে জানানো হবে।’

ইরানে হামলার প্রভাব পড়ায় মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের ফ্লাইটে বিঘ্ন ঘটেছে এবং কাতারের দোহা বিমানবন্দরেও অচলাবস্থা দেখা দিয়েছে। শনিবার ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও কাতার তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

আরও পড়ুন

শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত দোহার আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেখা গেছে।

এদিকে দোহার লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের ‘ফিনালিসিমা’ ম্যাচটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

প্রীতি এই ম্যাচটি ২৭ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে প্রথমবারের মতো মুখোমুখি হওয়ার কথা লামিন ইয়ামাল ও লিওনেল মেসির।

স্পেনের ক্রীড়া দৈনিক ‘এএস’ জানিয়েছে, ম্যাচটি “অনিশ্চয়তার মধ্যে রয়েছে।” তবে রোববার বিকেল পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, ম্যাচ স্থগিতের বিষয়ে কোনো নতুন খবর নেই।

এর আগে রোববার এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিতব্য মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নশিপের প্লে-অফগুলো স্থগিত করে। তারা জানায়, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের শেষ ষোলোর ম্যাচগুলো নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন এমিলিয়ানো মার্তিনেজ
আর্জেন্টিনায় ফেরার গুঞ্জন, মেসির সিদ্ধান্ত চূড়ান্ত
দিবালা-মার্তিনেজসহ চোটে আর্জেন্টিনার ৫ অভিজ্ঞ তারকা
আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনা, নিষিদ্ধ ৩