ইংলিশ টেস্ট ক্রিকেটে শুরু হলো ফ্লেমিং অধ্যায়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৫:৪৭ পিএম


ইংলিশ টেস্ট ক্রিকেটে শুরু হলো ফ্লেমিং অধ্যায়
ইংলিশ টেস্ট ক্রিকেটে শুরু হলো ফ্লেমিং অধ্যায়। ছবি: এএফপি

তিন বছরের চুক্তিতে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচ হিসাবে দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। একই সাথে দ্বিতীয় দফায় টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে জো রুটকে।

ফ্লেমিং বলেন, তিনি টেস্ট কোচের দায়িত্ব নিতে পেরে আনন্দিত, ‘এটি বিশ্ব ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ কোচিং পদ এবং এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি।

অপরদিকে রুট বলেন, ফ্লেমিংয়ের সঙ্গে অধিনায়কত্বের দায়িত্ব নেওয়াটা তার জন্য ‘বিশাল প্রেরণার‘ বিষয়। তিনি দীর্ঘ সময় ধরে প্রমাণ করেছেন যে তিনি খেলাটি সম্পর্কে গভীর জ্ঞান রাখেন। নেতা হিসেবে তিনি অসাধারণ। তার সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি।

আরও পড়ুন

২০১৭ থেকে ২০২২ পর্যন্ত ৬৪ টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া রুট আবারও নেতৃত্বে ফিরলেন বেন স্টোকসের বিদায়ের পর। তবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ডাগ আউটে থাকছেন না ফ্লেমিং। 

ওই সিরিজে অন্তর্বতী কোচ হিসাবে দায়িত্বে থাকবেন মার্কাস ট্রেসকোথিক। ফ্লেমিং আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নেবেন দক্ষিন আফ্রিকা সিরিজের আগে।

উল্লেখ্য, ৫৩ বছর বয়সী ফ্লেমিং এর আগে কখনো কোনো জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করেননি, তবে তিনি চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ হিসেবে ১৭ বছরের দায়িত্বকালে দলটিকে রেকর্ড পাঁচবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শিরোপা জিতিয়েছেন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission