বড় দুঃসংবাদ পেল কলকাতা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ০৩:০২ পিএম


বড় দুঃসংবাদ পেল কলকাতা
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুরু হওয়ার আগেই বড় দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। চোটের কারণে দলের অন্যতম পেসার হর্ষিত রানা এবারের আসরের বড় একটি অংশ মিস করতে পারেন।

বিজ্ঞাপন

গত ফেব্রুয়ারিতে হাঁটুর অস্ত্রোপচার করানোর পর বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন রানা। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে, এখনও তার মাঠে ফেরার নির্দিষ্ট সময়সূচি জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড-এর মেডিকেল টিম।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ডান হাঁটুর লিগামেন্টে চোট পান রানা। মাত্র এক ওভার বল করার পরই তিনি ব্যথা অনুভব করেন। এরপর তাকে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয় এবং তার জায়গায় অন্তর্ভুক্ত করা হয় মোহাম্মদ সিরাজকে।

বিজ্ঞাপন

চোটের কারণে এটি হতে পারে রানার টানা দ্বিতীয় বড় টুর্নামেন্ট মিস করা। এর আগে একই ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি, যেখানে শেষ পর্যন্ত শিরোপা জেতে ভারত জাতীয় ক্রিকেট দল।

এর আগে আইপিএল কর্তৃপক্ষের নির্দেশনায় স্কোয়াড থেকে বাদ পড়েন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তার পরিবর্তে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি-কে দলে নেয় কেকেআর, যিনি পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড-এর সঙ্গে করা চুক্তিও বাতিল করেন।

বিজ্ঞাপন

বর্তমানে কেকেআরের পেস বিভাগে রয়েছেন মাতিশা পাথিরানা, বৈভব অরোরা, আকাশ দীপ, উমরান মালিক ও কার্তিক ত্যাগী। এছাড়া অলরাউন্ডার হিসেবে আছেন ক্যামেরন গ্রিন ও রামানদীপ সিং।

আরও পড়ুন

তবে পাথিরানার ফিটনেস নিয়েও কিছুটা শঙ্কা রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে পায়ের পেশিতে চোট পেয়ে তিনিও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। ফলে আইপিএল শুরুর আগে কেকেআরের পেস আক্রমণ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission