ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০১:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের ওপর আস্থা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাম্প্রতিক সময়ে তার নেতৃত্ব নিয়ে নানা আলোচনা-সমালোচনা থাকলেও, বোর্ডের পক্ষ থেকে ইতিবাচক মূল্যায়নই সামনে এসেছে।

গত বছর হঠাৎ করেই নাজমুল হোসেন শান্তর কাছ থেকে ওয়ানডে দলের নেতৃত্ব সরিয়ে মিরাজকে দায়িত্ব দেওয়া হয়। তবে শুরুর দিকে দলকে প্রত্যাশিতভাবে এগিয়ে নিতে না পারায় সমালোচনার মুখে পড়েন তিনি। যদিও সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর পরিস্থিতি অনেকটাই বদলে গেছে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম মিরাজের নেতৃত্ব নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, মিরাজ খুব ভালোভাবে দল পরিচালনা করছে এবং সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্কও চমৎকার। একজন অধিনায়কের জন্য এটি গুরুত্বপূর্ণ গুণ বলে মনে করেন তিনি।

ফাহিম জানান, মিরাজকে এক বছরের জন্য অধিনায়কত্ব দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে বাড়ানো হতে পারে। তার ভাষায়, আরও সময় দিলে মিরাজ নিজেকে আরও ভালোভাবে প্রমাণ করার সুযোগ পাবে। ইতোমধ্যে সে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

এছাড়া বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ধারাবাহিকতা বজায় রাখার দিকেই জোর দিচ্ছে তারা। একজন খেলোয়াড় বা অধিনায়ক খারাপ করলে তাকে সঙ্গে সঙ্গে বাদ দেওয়ার নীতি থেকে সরে এসে, বরং তাকে উন্নতির সুযোগ দেওয়ার পক্ষেই অবস্থান বিসিবির।

সব মিলিয়ে, বর্তমান পারফরম্যান্স ও নেতৃত্বগুণ বিবেচনায় মিরাজের ওপর আস্থা রাখছে বোর্ড, এবং ভবিষ্যতেও তাকে অধিনায়ক হিসেবে দেখতে চায় তারা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
আরও পড়ুন
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি