ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

নিজের সেরাটা দিতে মদ্যপান ছাড়লেন ভারতীয় স্পিনার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০১:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের পড়ন্ত সময়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে বড় সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। ভারতের এই অভিজ্ঞ লেগ স্পিনার জানিয়েছেন, গত ছয় মাসেরও বেশি সময় ধরে তিনি অ্যালকোহল থেকে দূরে আছেন, যাতে মাঠে আরও ফিট ও কার্যকর থাকতে পারেন।

৩৫ বছর বয়সি চাহাল একসময় ভারতের সীমিত ওভারের দলের নিয়মিত মুখ ছিলেন। দেশের হয়ে ৭২টি ওয়ানডে ও ৮০টি টি-টোয়েন্টি খেললেও ২০২৩ সালের আগস্টের পর জাতীয় দলে আর সুযোগ পাননি।

টি-টোয়েন্টিতে ভারতের হয়ে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়ার দোরগোড়ায় থাকলেও তিনি থেমে যান ৯৬ উইকেটে। পরে সেই মাইলফলক স্পর্শ করেন অর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া।

তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও দাপট দেখাচ্ছেন চাহাল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার উইকেট সংখ্যা ২২১, যা এখনো সর্বোচ্চ। গত মৌসুমে পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলতে ১৬ উইকেট নিলেও তার ইকোনমি ছিল তুলনামূলক বেশি।

ব্যক্তিগত জীবনেও নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে, বিশেষ করে স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পর।

আসন্ন আইপিএলকে সামনে রেখে চাহাল বলেন, এই বছর আমার মন আমাকে বলেছে, সবকিছুর আগে নিজের শরীরের যত্ন নিতে হবে। একটা সুখবর আছে আমি মদ্যপান ছেড়ে দিয়েছি, ছয় মাসেরও বেশি সময় হয়ে গেছে।

আরও পড়ুন

তিনি আরও যোগ করেন, আমার বয়স এখন ৩৫। আমি আরও সক্রিয় হতে চাই এবং দলের জন্য নিজের দেড়শ ভাগ দিতে চাই। একজন সিনিয়র বোলার হিসেবে চাই, আমাকে দেখে তরুণরা কিছু শিখুক।

আগামী ২৮ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলের নতুন মৌসুমে ৩১ মার্চ গুজরাট টাইটানসের বিপক্ষে মাঠে নামবে তার দল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার রবিনসন
আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ প্রত্যাবর্তনের স্বীকৃতিস্বরূপ ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ডান-হাতি পেসার ওলি রবিনসন।  ২০২১ সালে টেস্ট দিয়ে অভিষেকের পর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেন রবিনসন। তবে দুই বছর চার মাস পর আবারও ইংল্যান্ড দলে সুযোগ পান রবিনসন। ২০২৬ সালের জুনে দলে ফিরেই বল হাতে চমক দেখান তিনি।   নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৫ ও ২ উইকেট নেন রবিনসন। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন টেস্টের ছয় ইনিংসে ২১ উইকেট শিকার করেন। চলতি বছর চার টেস্টে অসাধারণ বোলিং পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ লর্ডসে আয়োজিত ‘ভাইটালিটি ক্রিকেট মিডিয়া ক্লাব অ্যাওয়ার্ড’-এ বর্ষসেরা ক্রিকেটার হিসেবে রবিনসনের নাম ঘোষণা করা হয়।  ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বব উইলিসের নামে এই ট্রফি দেওয়া হয়। ট্রফি জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে ৩২ বছর বয়সী রবিনসন বলেন, এই পুরস্কার পাওয়াটা অনেক বড় সম্মানের। দীর্ঘ সময় ইংল্যান্ড দলের বাইরে থাকার পর ফিরে এসে এবারের গ্রীষ্মে যে পারফরমেন্স দেখাতে পেরেছি, তা আমার কাছে বিশেষ কিছু। তিনি আরও বলেন, এই যাত্রাপথে কিছু কঠিন মুহূর্তও ছিল, এ কারণে এমন স্বীকৃতি পাওয়ার গুরুত্ব আরও বেড়ে যায়। ইংল্যান্ডের হয়ে আবারও খেলতে পারাটা দারুণ উপভোগ করেছি এবং আশা করি সামনে আরও অনেক কিছু অর্জন করার সুযোগ পাব। এদিকে, বর্ষসেরা তরুণ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মিডলসেক্সের পেসার নাভিয়া শর্মা। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচে ৩৫ উইকেট নিয়ে মিডলসেক্সের ওয়ানডে কাপ জয়ে অবদান রাখেন তিনি। বর্তমানে ইংল্যান্ড লায়ন্স দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছেন ২১ বছর বয়সী এই পেসার। আরটিভি/এসআর
ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার রবিনসন
ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল ওমান
শেষ দল হিসেবে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ওমান। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর আট দলের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থাকায় বাছাই পর্বের টিকিট পায় ওমান।  বুধবার (৪ নভেম্বর) রাতে লিগ-২ এর শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৪২ রানে হারে ওমান।  ৩৬ ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট আছে ওমানের। একই চিত্র নামিবিয়ারও। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় চতুর্থ স্থানে থেকে ওমান বিশ্বকাপের বাছাই পর্বে জায়গা করে নেয়।  ওমানের রান রেট -০.২২৪। পঞ্চম স্থানে থাকা নামিবিয়ার রান রেট -০.২২৪। তবে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে খেলবে বিশ্বকাপের যৌথ আয়োজক নামিবিয়া। লিগ ২-এ পয়েন্ট টেবিলের শেষ চার দল হিসেবে নামিবিয়ার সঙ্গে প্লে-অফে খেলবে- নেপাল, আরব আমিরাত ও কানাডা। লিগ-২ এর পয়েন্ট টেবিলের প্রথম চার দল সরাসরি বিশ্বকাপ বাছাইপর্বে খেলবে। সেরা চারের মধ্যে থেকে ওমানের পাশাপাশি বাছাই পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।  সমান ৩৬ ম্যাচ খেলে যুক্তরাষ্ট্র ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে, স্কটল্যান্ড ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং নেদারল্যান্ডস ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল। আগামী বছর ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ১৪টি দল নিয়ে ১২টি ভেন্যুতে মোট ৫৭ ম্যাচ হবে। আরটিভি/এসআর
ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল ওমান
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
মোটরস্পোর্টের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ইতালির তরুণ রেসার আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি। দীর্ঘ ৭৩ বছর পর আবারও ফর্মুলা ওয়ান (এফওয়ান) বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে ইতালি।
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের চাপে ফেলেছে স্বাগতিকরা।
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক বিদায়ের পরও সেলেসাওদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফু।
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
আরও পড়ুন
মাগুরায় মদপানে দুই যুবকের মৃত্যু
বাড়িতে প্রেমিককে নিয়ে মায়ের মদ্যপান, দেখে যে কান্ড ঘটালো ছেলে
কেন মদ পান করেছিলেন সেই তরুণী? নিজেই জানালেন কারণ
নৌকায় বসে মদ্যপান; ঝড়ো বাতাসে নদীতে পড়ে নিখোঁজ যুবক