ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি: সংগৃহীত

লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত সিরিজ বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। চলতি বছরের জুলাই-আগস্টে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় মাধ্যম ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, আর্থিক ও লজিস্টিক জটিলতার কারণেই সিরিজটি আয়োজন সম্ভব হচ্ছে না। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিসিবিকে কিছু জানায়নি আইরিশ বোর্ড।

বিসিবির একটি সূত্র জানায়, সিরিজটি নিয়ে শুরু থেকেই কিছুটা অনিশ্চয়তা ছিল। এর আগে জুন মাসে নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই সিরিজ শেষে আয়ারল্যান্ড সফরের পরিকল্পনা ছিল।

সম্প্রতি আগামী গ্রীষ্মকালীন সূচি প্রকাশ করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সেখানে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি না থাকায় বিষয়টি স্পষ্ট হয়। পরে জানা যায়, সিরিজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আইরিশ বোর্ড।

আরও পড়ুন

এদিকে বাংলাদেশ সিরিজ বাতিল হলেও ব্যস্ত সূচিই থাকছে আয়ারল্যান্ডের। ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে আইরিশরা। এর মধ্যে মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি চারদিনের ম্যাচ এবং জুনে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের সফরে যাবে আইরিশরা।

বাংলাদেশের জন্য এই সিরিজ বাতিল হওয়ায় জুলাই-আগস্ট সময়ে আন্তর্জাতিক ব্যস্ততা কমে গেল। ফলে পরবর্তী সিরিজ খেলতে টাইগারদের অপেক্ষা করতে হবে প্রায় দেড় মাস।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
বাংলাদেশে খুনের মামলা ধামাচাপা দিতে ৯০ হাজার ডলার ঘুষ, অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার ১
বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল
১৮০ দিনের বিনিয়োগ পরিকল্পনার অগ্রগতি প্রকাশ করেছে ইনভেস্ট বাংলাদেশ
বাংলাদেশি শিক্ষার্থীদের বড় সুযোগ দিল যুক্তরাষ্ট্র, আবেদন শেষ ২৩ সেপ্টেম্বর