ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

চমক রেখে ইংল্যান্ডের দল ঘোষণা করলেন টুখেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১১:১৩ এএম
ইংল্যান্ড দল। ছবি: সংগৃহীত

উরুগুয়ে ও জাপানের বিপক্ষে প্রাক বিশ্বকাপ প্রীতি ম্যাচকে সামনে রেখে ইংল্যান্ডের কোচ থমাস টুখেল ৩৫ সদস্যের দল ঘোষণা করেছেন। এই দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড জুটি হ্যারি ম্যাগুয়েরে ও কোবি মেইনু।

লিডস ফরোয়ার্ড ডোমিনিক কালভার্ট-লুইনও আন্তর্জাতিক ম্যাচে ফিরেছেন। এছাড়া জাতীয় দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন এভারটন মিডফিল্ডার জেমস গার্নার।

রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহাম হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ফেব্রুয়ারির শুরু থেকে মাঠের বাইরে থাকলেও দলে অন্তর্ভূক্ত হয়েছেন। কিন্তু এই দলে জায়গা হয়নি ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড, লুক শ ও ওলি ওয়াটকিন্সের।

আরও পড়ুন

৩৩ বছর বয়সী অভিজ্ঞ সেন্টার-ব্যাক ম্যাগুয়েরের সামনে সুযোগ আছে ক্যারিয়ারে ৬৪ আন্তর্জাতিক ম্যাচের সংখ্যাটিকে আরো বাড়ানোর। এছাড়া ইউরো ২০২৪ ফাইনালে খেলা ২০ বছর বয়সী মেইনুও দলে ফিরেছেন। এই জুটি ২০২৪ সালের সেপ্টেম্বরে সবশেষ দেশের হয়ে খেলেছেন। সাম্প্রতিক দুর্দান্ত ফর্মে থাকার সুবাদে তারা জাতীয় দলে ডাক পেয়েছেন।

স্বাভাবিকের তুলনায় কিছুটা বড় স্কোয়াড নির্বাচন করেছেন টাচেল। খেলোয়াড়রা দুইভাবে ট্রেনিং ক্যাম্পে যোগ দিবেন। এ সম্পর্কে টাচেল বলেন, আবারও মাঠে ফিরতে পেরে আমি দারুন খুশী। মার্চের ক্যাম্পটি ইউনিক হতে যাচ্ছে। আমরা ইতোমধ্যেই বিশ্বকাপের খেলার টিকিট পেয়েছি। একইসাথে ক্লাব মৌসুমে এই মুহূর্তে খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। নিজেদের প্রমানের এটাই শেষ সুযোগ। যে কারনে সবাই মাঠে নামার জন্য মুখিয়ে আছে।

গত বছরের শুরুতে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম জাতীয় দলে ইউনাইটেডের খেলোয়াড়দের ডেকেছেন টাচেল। এ সম্পর্কে টাচেল বলেন, ‘মাইকেল ক্যারিক দায়িত্ব গ্রহনের পর ম্যানচেস্টার ইউনাইটেড দুর্দান্ত ফর্মে রয়েছে। আর এই দলে অনবদ্য অবদান রেখেছেন হ্যারি ও কোবি। যুক্তরাষ্ট্র সফরের আগে এটাই শেষ ক্যাম্প। এ কারনে নতুন খেলোয়াড়দের ঝালিয়ে নেবার এটাই আমার শেষ সুযোগ।’

২৭ মার্চ উরুগুয়ের বিপক্ষে না থাকলেও চারদিন পর জাপানের বিপক্ষে দলে ফিরবেন ডেক্লান রাইস, হ্যারি কেন ও বুকায়ো সাকা।

ইংল্যান্ড স্কোয়াড

গোলরক্ষক : ডিন হেন্ডারসন, জর্ডান পিকফোর্ড, জেমস ট্র্র্যাফোর্ড, এ্যারন রামসডেল, জেসন স্টিল।

ডিফেন্ডার : ড্যান বার্ন, মার্ক গুয়েহি, লুইস হল, টিনো লিভারমেন্টো, হ্যারি ম্যাগুয়েরে, নিকো ও’রেলি, জারেল কুয়ানসাহ, ডিয়ে স্পেন্স, জন স্টোনস, ফিকায়ো টোমোরি।

মিডফিল্ডার : এলিয়ট এন্ডারসন, জুড বেলিংহাম, জেমস গার্সান, জর্ডান হেন্ডারসন, কোবি মেইনু, ডেক্লান রাইস, মরগার্ন রজার্স, এ্যাডাম হোয়ারটন।

ফরোয়ার্ড : জেরড বোয়েন, ডোমিনিক কালভার্ট-লুইস, এবেরেচি এজে, ফিল ফোডেন, এন্থনি গর্ডন, হ্যারি কেন, নোনি মাদুয়েকে, কোল পালমার, মার্কাস রাশফোর্ড, বুকায়ো সাকা, ডোমিনিক সোলাঙ্কে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
আর্থিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ডের ৯৪ শতাংশ ক্লাব, দেখে নিন তালিকা
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক, বাদ আসালাঙ্কা
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দেন যে কিংবদন্তি