ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

নুনো মেন্দেসের জাদুতে পিএসজি আবারও লিগ শীর্ষে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৮:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

লিগ ওয়ানের শীর্ষে ফেরার পথে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শনিবার (২১ মার্চ) নিসের মাঠে তারা ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে। এই জয়ে এক গোল ও এক অ্যাসিস্টের মাধ্যমে নায়কের ভূমিকায় ছিলেন নুনো মেন্দেস।

এই জয়ের ফলে ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পিএসজি শীর্ষে উঠে এসেছে। এক ম্যাচ কম খেলা সত্ত্বেও তারা দ্বিতীয় স্থানে থাকা লেন্সের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে রয়েছে। অন্যদিকে ২৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে নিস অবনমন অঞ্চলের মাত্র পাঁচ পয়েন্ট উপরে অবস্থান করছে।

ম্যাচের শুরুতে পিএসজি একাধিক সুযোগ তৈরি করলেও গোল না পাওয়ায় চাপে ছিল। তবে প্রথমার্ধের ৪২ মিনিটে নিসের মিডফিল্ডার মর্গান স্যানসনের হ্যান্ডবলের পর ভিএআর-এর সহায়তায় পিএসজি পায় পেনাল্টি। সহজে গোল করে দলকে এগিয়ে দেন মেন্দেস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় পিএসজি। দুর্দান্ত একক প্রচেষ্টায় বক্সে ঢুকে বল বাড়ান মেন্দেস, সেখান থেকে ডিজাইলে দুয়ে জোরালো শটে গোল করেন। ৬০ মিনিটের পর নিসের খেলোয়াড় ইউসুফ এনদায়িশিমিয়ে বেপরোয়া ট্যাকলের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে সীমিত হয়ে যায় স্বাগতিক দল।

এরপরও আক্রমণ চালিয়ে যায় পিএসজি। একবার খভিচা খবারেৎস্খেলিয়া গোল করলেও উসমান দেম্বেলের অফসাইডে থাকার কারণে তা বাতিল হয়। তবে গোলবন্যা থামেনি। ম্যাচের শেষভাগে দেম্বেলের পাস থেকে দ্রো ফের্নান্দেজ তার সিনিয়র ক্যারিয়ারের প্রথম গোল করেন। শেষ যোগ সময়ে চতুর্থ গোলটি করেন ওয়ারেন জাইরে-এমেরি।

আরও পড়ুন

এই জয়ে শীর্ষের লড়াইয়ে পিএসজির অবস্থান আরও দৃঢ় হয়েছে, আর নিসের অবনমন শঙ্কা আরও বাড়িয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিঙ্গাপুরকে উড়িয়ে ব্রাজিলের গোল উৎসব, ভিনিসিয়ুসের হ্যাটট্রিক
বছরের শেষ ম্যাচে গোল উৎসবে মেতে উঠল ব্রাজিল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সিঙ্গাপুরকে রীতিমতো উড়িয়ে দিয়ে ৭-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সিঙ্গাপুরকে উড়িয়ে ব্রাজিলের গোল উৎসব, ভিনিসিয়ুসের হ্যাটট্রিক
মেসি আসতে চাইলে সমস্যা নেই: স্কালোনি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে তার সম্পর্ক যে এখানেই শেষ হচ্ছে না, সেই ইঙ্গিতই দিলেন দলটির কোচ লিওনেল স্কালোনি।
মেসি আসতে চাইলে সমস্যা নেই: স্কালোনি
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ব্রাজিলের জার্সিতে প্রথমবারের মতো হ্যাটট্রিকের দেখা পেলেন ভিনিসিয়ুস জুনিয়র। সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাত্র ২০ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি সাও পাওলোতে নেইমারের একটি ব্যক্তিগত পার্টিকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হয়।
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই
১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই। ৯৪ বছর বয়সে রোববার (১৫ নভেম্বর) মারা গেছেন ব্রাজিলের সাবেক এই মিডফিল্ডার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই
আরও পড়ুন
হাকিমির হ্যাটট্রিকে লেভ হাভরকে উড়িয়ে দিল পিএসজি
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
এস্তেভাওকে পেতে ছক কষছে পিএসজি, কঠিন শর্ত চেলসির
ক্লাব সেরার মুকুট বার্সেলোনা-পিএসজির