ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

হাবিবুল বাশারকে প্রধান করে জাতীয় দলের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৭:৪২ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এই প্যানেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

৫৩ বছর বয়সী হাবিবুল বাশারের নির্বাচক হিসেবে অভিজ্ঞতা সমৃদ্ধ। তিনি আগে দেশের পুরুষ ও নারী দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ব্যাটিং কীর্তি ইতিহাসে চিরস্মরণীয়। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৩ হাজার রান করার মাইলফলক স্পর্শ করেছিলেন বাশার।

নতুন চার সদস্যের প্যানেলে হাবিবুল বাশারের সঙ্গে থাকছেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত, যিনি ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে আগের প্যানেলের সদস্য ছিলেন। নতুন দুই সদস্য নাঈম ইসলাম (৩৯) ও নাদিফ চৌধুরী (৩৮) এই প্যানেলে যোগ দিয়েছেন।

দুই দশকের অভিজ্ঞ ক্রিকেটার নাঈম ইসলামের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ২০ হাজারের বেশি রান রয়েছে এবং প্রথম শ্রেণির ক্রিকেটে তার নামের পাশে রয়েছে সর্বোচ্চ ৩৪টি সেঞ্চুরির রেকর্ড। নাদিফ চৌধুরী, যিনি জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন, অবসর নেওয়ার পর বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করছেন।

আরও পড়ুন

বিসিবি জানিয়েছে, নতুন নির্বাচক প্যানেলের মেয়াদ থাকবে ২০২৭ সালের দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। বোর্ড মূলত বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
বোলার হান্টে তৃণমূলের স্বপ্নপূরণের নতুন সম্ভাবনা
তামিমের এক ফোনেই যেভাবে ঢাকায় আইপিএলের নিলাম সঞ্চালক 
ডি-থ্রি ট্রফির উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল বরিশালে
বিসিবির বিশাল চমক, ডি থ্রি ট্রফিতে আইপিলের ছোঁয়া!