ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

রিয়াল মাদ্রিদকে ৬-২ গোলে উড়িয়ে সেমির পথে বার্সেলোনার মেয়েরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১২:০৩ পিএম
ছবি: সংগৃহীত

উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক রিয়াল মাদ্রিদকে ৬-২ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালের পথে বড়সড় এগিয়ে গেল কাতালান জায়ান্টরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। সেই চাপের ফলও আসে দ্রুত। শুরুতেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সফরকারীরা।

বার্সেলোনার হয়ে জোড়া গোল করেন ইভা পায়োর। এছাড়া একটি করে গোল করেন এসমি ব্রুগটস, আইরিনে পারেদেস, ভিকি লোপেজ এবং আলেক্সিয়া পুতেয়াস।

অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে একাই লড়াই চালিয়ে যান লিন্ডা কাইসেদো। তিনি ম্যাচের দুই অর্ধে একটি করে গোল করে ব্যবধান কমানোর চেষ্টা করেন। তবে বার্সেলোনার দুর্দান্ত আক্রমণের সামনে মাদ্রিদের বাকি খেলোয়াড়রা খুব একটা প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

মাদ্রিদের আলফ্রেডো দি স্টেফানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে কাইসেদোর গোলে কিছুটা আশা দেখেছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয়ার্ধে আবারও দাপট দেখায় বার্সেলোনা। একের পর এক আক্রমণে আরও তিনটি গোল করে তারা ম্যাচের ফল প্রায় নিশ্চিত করে ফেলে।

ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে গোল করে বড় জয় নিশ্চিত করেন আলেক্সিয়া পুতেয়াস। ফলে দুই লেগের এই লড়াইয়ে বিশাল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে ওঠার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বার্সেলোনা।

আরও পড়ুন

এই জয়ের মধ্য দিয়ে টানা অষ্টমবারের মতো নারী চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার স্বপ্ন আরও জোরালো করল বার্সেলোনা। অন্যদিকে নিজেদের মাঠে এমন বড় ব্যবধানে হার রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে হলে বার্সেলোনার মাঠে তাদের দেখাতে হবে অসাধারণ কিছু।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন এমবাপে
এশিয়ান গেমসের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
ম্যাচ হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন মরিনহো
১০ জন নিয়ে আতলেতিকোর মাঠে হারল রিয়াল মাদ্রিদ