ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মিরাজের সঙ্গে ছবি শেয়ার করলেন ড. জাকির নায়েক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১১:১৮ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও আলোচিত ইসলামি বক্তা ড. জাকির নায়েকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে। ছবিতে দুজনেরই মাথায় টুপি এবং হাস্যোজ্জ্বল মুখ, যা মুহূর্তটিকে আরও প্রাণবন্ত করেছে।

ছবিটি কোথায় তোলা হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে জানা গেছে, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতার পর মিরাজ ওমরাহ হজ পালনে গিয়েছিলেন। অনুমান করা হচ্ছে, সম্ভবত সেই সময়েই তারা একে অপরের সঙ্গে দেখা করেছেন।

image

ড. জাকির নায়েক ছবির ক্যাপশনে লিখেছেন, মুসলিম ক্রীড়াবিদের সঙ্গে আলাপচারিতা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে প্রথমে তিনি মিরাজকে নাজমুল হোসেন শান্ত বলে অভিহিত করেছিলেন। এটি হয়তো তথ্য যাচাই না করে গুগল করার ফলে ঘটে গেছে। উল্লেখযোগ্য যে, মেহেদী মিরাজ ওয়ানডে অধিনায়ক, আর নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক।

ড. জাকির নায়েক ভারতের নাগরিক হলেও ২০১৬ সালে ভারত সরকারের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও অর্থপাচারের অভিযোগের কারণে তিনি মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি
মিরাজের ফিফটি, বাংলাদেশের লিড ২০০ ছাড়াল
তুমি এখন বাংলাদেশে নেই, যে কারণে মিরাজকে এ কথা বললেন স্টার্ক
অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন দায়িত্বে কে?