ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বোতল হাতে আক্রমণ, কারাতে কিকে প্রতিহত করলেন রেফারি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পিএম
ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে রেফারির দায়িত্ব সাধারণত খেলা পরিচালনা, ফাউল শনাক্ত করা কিংবা কার্ড দেখিয়ে শৃঙ্খলা বজায় রাখা। তবে পেরুর ঘরোয়া ফুটবল লিগ কোপা পেরুতে ঘটে গেল একেবারেই ভিন্নধর্মী ও চমকপ্রদ ঘটনা। ম্যাচ চলাকালে বোতল হাতে রেফারির ওপর হামলার চেষ্টা হলে আত্মরক্ষার্থে এক সহকারী কোচকে কারাতে কিক মেরে প্রতিহত করেন ম্যাচ রেফারি লুইস আলেগ্রে।

ঘটনাটি ঘটে স্পোর্ট হুয়াকুইলা ও মাগডালেনা সিইডিইসির মধ্যকার ম্যাচে। খেলার ৮২তম মিনিটে রেফারি লুইস আলেগ্রে এক খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দিচ্ছিলেন। ঠিক সেই সময় ডাগআউটের পাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ করেই এক দলের সহকারী কোচিং স্টাফ মাঠে ঢুকে পড়েন এবং হাতে থাকা একটি প্লাস্টিকের বোতল নিয়ে রেফারির দিকে তেড়ে যান। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই রেফারি আত্মরক্ষার চেষ্টা করেন।

এ সময় লুইস আলেগ্রে মুহূর্তের মধ্যে একটি কারাতে-স্টাইল কিক মারেন, যা গিয়ে লাগে ওই স্টাফ সদস্যের শরীরে। এতে তিনি মাটিতে পড়ে যান। পুরো ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে মাঠে থাকা খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকরা কিছু সময়ের জন্য হতভম্ব হয়ে পড়েন।

পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় পরে ম্যাচটি স্থগিত ঘোষণা করে আয়োজকরা। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

একপক্ষের দাবি, রেফারি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক পদক্ষেপ নিয়েছেন। তাদের মতে, আকস্মিক হামলার মুখে তাৎক্ষণিকভাবে নিজেকে বাঁচাতে তিনি যা করেছেন, সেটি অস্বাভাবিক নয়।

অন্যদিকে, সমালোচকদের বক্তব্য রেফারির দায়িত্ব হলো মাঠে শৃঙ্খলা বজায় রাখা, সহিংসতায় জড়িয়ে পড়া নয়। তাই এই ঘটনায় শুধু হামলাকারী স্টাফ সদস্যই নন, রেফারি লুইস আলেগ্রেও শাস্তির মুখে পড়তে পারেন।

টুর্নামেন্ট-সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, পুরো ঘটনার ভিডিও ও ম্যাচ রিপোর্ট পর্যালোচনা করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। সংশ্লিষ্ট সহকারী কোচের পাশাপাশি রেফারির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

ঘটনাটি ফুটবল মাঠে নিরাপত্তা, কর্মকর্তাদের আচরণ এবং ম্যাচ পরিচালনার শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
আরও পড়ুন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
যুক্তরাষ্ট্রে ফুটবল ও ক্যাম্পাস উৎসবে বাড়ছে গুলির আতংক
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
ডক্টরেট উপাধি পেলেন মেসি