ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

স্পিন বোলিং কোচ হিসেবে বিসিবিতে কাজ করবেন মোহাম্মদ রফিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের শুরুর দিকের অন্যতম বড় তারকা মোহাম্মদ রফিক এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হয়ে কোচিং কার্যক্রমে যুক্ত হচ্ছেন। এক বছরের চুক্তিতে তাকে বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

শনিবার(৪ এপ্রিল) অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাতে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। শুধু জাতীয় দল নয়, কাজ করবেন একাধিক স্কোয়াডের সঙ্গে।

রফিক কোথায় এবং কীভাবে কাজ করবেন, সে বিষয়ে সোমবার (৬ এপ্রিল) বিস্তারিত জানান ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। তিনি স্পষ্ট করে বলেন, রফিকের দায়িত্ব কেবল জাতীয় দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

শাহরিয়ার নাফীস বলেন, রফিক ভাই মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন। ওনার কোনো পার্টিকুলার দল নেই। এই ব্যাপারটা আসলে সবার একটু ভুল ধারণা আছে যে উনি হয়তো শুধু জাতীয় দলের জন্য কাজ করবেন, ব্যাপারটা এরকম না।

তিনি আরও বলেন, রফিক ভাই বাংলাদেশের লিজেন্ডারি লেফট-আর্ম স্পিনার। উনাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ‘স্পিন বোলিং কোচ’ হিসেবে নিয়োগ করেছে। উনার অ্যাসাইনমেন্টটা হচ্ছে মেন্টর হিসেবে বিভিন্ন স্কোয়াডের সঙ্গে কাজ করা।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, মোহাম্মদ রফিক প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দলে কাজ করবেন। এর মধ্যে থাকতে পারে বাংলাদেশ জাতীয় দল, অনূর্ধ্ব-১৯ দল,হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াড ও বাংলাদেশ টাইগার্স প্রোগ্রাম।

অর্থাৎ, দেশের স্পিন বোলিং উন্নয়নে বিসিবির দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই রফিককে কাজে লাগানো হবে।

খেলোয়াড়ি জীবনে বাংলাদেশের অন্যতম সফল স্পিনার হিসেবে পরিচিত মোহাম্মদ রফিক। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর কোচিংয়ে যুক্ত হলেও জাতীয় পর্যায়ে বড় দায়িত্ব খুব একটা পাননি। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন তিনি। অবশেষে বিসিবির এই নিয়োগের মধ্য দিয়ে তার সেই প্রত্যাশা পূরণ হলো।

আরও পড়ুন

বাংলাদেশের স্পিন বোলিং শক্তি আরও সমৃদ্ধ করতে রফিকের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছে ক্রিকেট সংশ্লিষ্টরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি