ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এস্পানিওলকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৮:২১ এএম
ইয়ামাল ও ফেররান তরেস। ছবি: বার্সেলোনার ওয়েবসাইট থেকে নেওয়া

লা লিগায় জয় যাত্রা যেন থামছেই না বার্সেলোনা। সবশেষ দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে এস্পানিওলের জালে ১ হালি দিয়েছে কাতালনরা। এতে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে বার্সেলোনা।

শনিবার (১১ এপ্রিল) ক্যাম্প ন্যুতে স্পানিওলকে ৪-১ গোলে হারিয়ে হান্সি ফ্লিকের দল। এদিন প্রথমার্ধে জোড়া গোল করেন ফেররান তরেস। তার দুটি গোলেই ভূমিকা রাখা ইয়ামাল দ্বিতীয়ার্ধের শেষ দিকে পান জালের দেখা। বাকি দুইটি গোল করেন মার্কাস র‍্যাশফোর্ড ও ইয়ামাল।

এদিন আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকেই এস্পানিওলকে চেপে ধরে বার্সেলোনা। দশম মিনিটে ম‍্যাচের প্রথম কর্নার থেকে গোল করে এগিয়ে যায় গতবারের চ‍্যাম্পিয়নরা। ইয়ামালের বাঁকানো শটে চমৎকার হেডে জাল খুঁজে নেন তরেস।

আরও পড়ুন

১০ ম‍্যাচ পর জালের দেখা পেলেন এই স্প‍্যানিশ ফরোয়ার্ড। তিন মিনিট পর কিকে গার্সিয়ার আড়াআড়ি শট ঝাঁপিয়ে মাঝপথে ঠেকান বার্সেলোনা গোলরক্ষক হোয়ান গার্সিয়া। খরা কাটানোর পর আরেকটি গোলের জন‍্য তরেসের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৫তম মিনিটে ইয়ামালের বাড়ানো শটে একটু দিক পাল্টে দিয়ে জাল খুঁজে নেন তিনি।

মাইলফলক ছোঁয়ার ম্যাচে ইয়ামাল জালের দেখা পেতে পারতেন ৩১তম মিনিটে। ডি বক্সের একটু বাইরে থেকে ফ্রি কিক একটুর জন‍্য লক্ষ‍্যে রাখতে পারেননি তিনি। বয়স ১৯ পূর্ণ হওয়ার আগে স্পেনের শীর্ষ লিগে প্রথম খেলোয়াড় হিসেবে ম‍্যাচ খেলার সেঞ্চুরি করলেন ইয়ামাল।

রাউল গন্সালেস ১০০ ম‍্যাচ খেলেন ১৯ বছর ২৮৪ দিন বয়সে। ইয়ামাল তাকে ছাড়িয়ে গেলেন ১৮ বছর ২৭২ দিন বয়সে। ৪০তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে এরিক গার্সিয়ার গতিময় শট ঝাঁপিয়ে ঠেকান এস্পানিওল গোলেরক্ষক। ফিরতি বলে ফের্মিন লোপেসের শটও ব‍্যর্থ করে দেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ পান ইয়ামাল। ৪৭তম মিনিটে পায়ের দারুণ কারিকুরিতে জায়গা করে নিয়ে শটও নেন তরুণ এই ফরোয়ার্ড। এস্পানিওলের একজনের গায়ে লেগে দিক পাল্টে কাছের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায় বল।

৫৪তম মিনিটে জালে বল পাঠান তরেস। তবে তাকে বল দেওয়া এরিক গার্সিয়া অফসাইডে থাকায় মেলেনি গোল। পরের মিনিটে ব‍্যবধান কমায় এস্পানিওল। ডি বক্সের বাইরে থেকে গতিময় শটে জাল খুঁজে নেন অরক্ষিত পল লোসানো।

2026-04-11_FCBvsESPANYOL_082

৬৯তম মিনিটে দুর্দান্ত রিফ্লেক্সে দূরের পোস্টে বল ঠেকিয়ে ব‍্যবধান ধরে রাখেন বার্সেলোনা গোলরক্ষক গার্সিয়া। কয়েক সেকেন্ড পর জোয়াও কান্সেলোর গতিময় শট ব‍্যর্থ করে দেন এস্পানিওল গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ।

ব‍্যবধান কমানোর পর সমানে সমানে লড়াই করছিল এস্পানিওল। কিছুটা চাপেও পড়ে গিয়েছিল বার্সেলোনা। তবে ৮৭তম মিনিটে চমৎকার পাল্টা আক্রমণে ব‍্যবধান বাড়ান ইয়ামাল। অনেকটা এগিয়ে এসে জোরাল শটে বিপদমুক্ত করার চেষ্টা করেন দিমিত্রোভিচ।

ইয়ামালের পায়ে লেগে উল্টো বল চলে যায় ডি বক্সের কাছে। ছুটে গিয়ে লিগে নিজের শততম ম‍্যাচ গোল করে রাঙান তরুণ তারকা। দুই মিনিট পর আরেকটি প্রতি আক্রমণে ব‍্যবধান আরও বাড়ায় বার্সেলোনা। বাইলাইনে বল পেয়েও শট নেননি ফ্রেংকি ডি ইয়ং। সতীর্থদের এগিয়ে আসার সুযোগ দেন তিনি। পরে দেখেশুনে খুঁজে নেন র‍্যাশফোর্ডকে। বাকিটা অনায়াসে সারেন এই তারকা।

৩ পয়েন্টের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। ৩১ ম‍্যাচে ২৬ জয় ও এক ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা। সমান ম‍্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
গেতাফেকে হারিয়ে আটে আট বার্সেলোনার
১০ জন নিয়ে আতলেতিকোর মাঠে হারল রিয়াল মাদ্রিদ
মাদ্রিদ ডার্বিসহ টিভিতে আজকের খেলা