চেলসির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি কাইসেদোর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ১০:১৩ এএম


চেলসির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি কাইসেদোর
মোইসেস কাইসেদোর। ছবি: সংগৃহীত

চেলসির সঙ্গে পথচলা আরও দীর্ঘ হচ্ছে মোইসেস কাইসেদোর। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিতে আরও সাত বছর অর্থাৎ ২০৩৩ সাল পর্যন্ত থাকবেন একুয়েডরের এই মিডফিল্ডার।

শুক্রবার (১৭ এপ্রিল) কাইসেদোর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।

২০২৩ সালে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে তখনকার ব্রিটিশ রেকর্ড ১১ কোটি ৫০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে চেলসিতে যোগ দেন কাইসেদো। তখন ক্লাবটির সঙ্গে আট বছরের চুক্তি করেছিলেন তিনি। সেই চুক্তির মেয়াদ আরও বাড়ানো হলো।

আরও পড়ুন

চেলসিতে এসে শুরুতে ভোগেন কাইসেদো। পরে সময়ের সঙ্গে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তিনি। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ১৪০ ম্যাচ খেলে ফেলেছেন কাইসেদো। আটটি গোল করার পাশাপাশি করেছেন ১১টি অ্যাসিস্ট।

চলতি মৌসুমে চেলসির জার্সিতে ৪২ ম্যাচ খেলে পাঁচটি গোল করেছেন কাইসেদো।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission