ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি বাড়ানোর সিদ্ধান্ত নিলো ফিফা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১১:২৯ এএম
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রাইজমানি ও অংশগ্রহণ ফি বাড়ানোর বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ বিষয়ে চূড়ান্ত বিস্তারিত অনুমোদন দেওয়া হবে এই সপ্তাহে কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের বৈঠকে।

বিভিন্ন জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে জানায়, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে ভ্রমণ, পরিচালন ব্যয় এবং করের উচ্চ হার অনেক দেশের জন্য আর্থিক চাপ তৈরি করতে পারে। এমনকি টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করলেও অনেক দল লোকসানের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়।

এই প্রেক্ষাপটে ফিফা প্রাইজমানি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। গত ডিসেম্বরে ঘোষণা অনুযায়ী, ৪৮ দল নিয়ে আয়োজিত ২০২৬ বিশ্বকাপে মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছিল ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। প্রাথমিক পরিকল্পনায় প্রতিটি দল ন্যূনতম ১ কোটি ৫০ লাখ ডলার এবং চ্যাম্পিয়ন দল ৫ কোটি ডলার পাওয়ার কথা ছিল।

তবে বিভিন্ন সদস্য অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার পর এই অঙ্ক আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিফা। সংস্থাটির এক মুখপাত্র বলেন, ফিফা বর্তমানে বিশ্বজুড়ে ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে আলোচনায় রয়েছে, যেখানে অংশগ্রহণকারী দলগুলোর জন্য আর্থিক অনুদান বৃদ্ধি এবং ফিফার ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের উন্নয়ন তহবিল বাড়ানোর প্রস্তাব অন্তর্ভুক্ত আছে।

আরও পড়ুন

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৬ বিশ্বকাপ বিশ্ব ফুটবলের আর্থিক কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের উদাহরণ হয়ে থাকবে। ফিফার “ফিফা ফরোয়ার্ড” প্রোগ্রামের মাধ্যমে সংস্থাটি বর্তমানে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আর্থিক অবস্থানে রয়েছে বলেও দাবি করা হয়েছে। বিস্তারিত সিদ্ধান্ত কাউন্সিল বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়।
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
বিগব্যাশে প্রথমবার মুস্তাফিজ, এমসিজিতে বিশেষ আয়োজন
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তাকে ঘিরে মেলবোর্নের বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন করেছে মেলবোর্ন রেনেগেডস। বিগ ব্যাশের ১৬তম আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের বাঁহাতি পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে ‘দ্য ফিজ’ নামে পরিচিত মুস্তাফিজ ইতোমধ্যে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০টিরও বেশি উইকেট শিকার করেছেন। বাংলাদেশি এই তারকার বিগ ব্যাশে অভিষেককে স্মরণীয় করে রাখতে মেলবোর্নের ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিশেষ উদ্যোগ নিয়েছে রেনেগেডস। আগামী ১ ও ১৬ জানুয়ারির ম্যাচে বাংলাদেশি সমর্থকদের জন্য রাখা হয়েছে ‘দ্য ফিজ বে’ নামে বিশেষ গ্যালারি। এই আয়োজনের মাধ্যমে মেলবোর্নে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এক ছাতার নিচে এনে গ্যালারিতে লাল-সবুজের সমর্থন তুলে ধরতে চায় দলটি। পাশাপাশি সমর্থকদের জন্য থাকছে টিকিটে বিশেষ ছাড়। ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কিনলে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়। বিগ ব্যাশে নতুন অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত মুস্তাফিজও। মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার সুযোগ পেয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি। ঐতিহাসিক এমসিজিতে মাঠে নামাকে বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন এই পেসার। নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে দলের সাফল্যে অবদান রাখাই তার লক্ষ্য। এদিকে রেনেগেডসের প্রধান কোচ লুক রনকিও মুস্তাফিজকে নিয়ে আশাবাদী। তার মতে, অভিজ্ঞ এই পেসারের কার্যকর বোলিং এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার দক্ষতা দলের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে। আইএলটি-টোয়েন্টির ব্যস্ত সূচি শেষ করেই মেলবোর্ন রেনেগেডসের শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে মুস্তাফিজের। কাটার ও বৈচিত্র্যময় বোলিংয়ে বিশ্বজুড়ে পরিচিত মুস্তাফিজ এবার বিগ ব্যাশের মঞ্চে নিজের সামর্থ্য দেখানোর অপেক্ষায়। অন্যদিকে, এমসিজির গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি ও লাল-সবুজের উচ্ছ্বাস এই আয়োজনকে দিতে পারে বাড়তি মাত্রা। আরটিভি/এসকে
বিগব্যাশে প্রথমবার মুস্তাফিজ, এমসিজিতে বিশেষ আয়োজন
শচীনের রেকর্ড ভেঙে কোহলির নতুন বিশ্বরেকর্ড
ওয়ানডে ক্রিকেটে আরও একটি বিশ্বরেকর্ড নিজের করে নিলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডেতে রান তাড়ায় সর্বোচ্চ রানের মালিক এখন তিনি।
শচীনের রেকর্ড ভেঙে কোহলির নতুন বিশ্বরেকর্ড
যৌন হয়রানি প্রতিরোধে বিসিবির স্বাধীন কমিটি, প্রধান ব্যারিস্টার রাশনা ইমাম
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যৌন হয়রানি প্রতিরোধে বিসিবির স্বাধীন কমিটি, প্রধান ব্যারিস্টার রাশনা ইমাম
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা ফিফার, আলোচনায় ট্রাম্প পরিবারের সদস্য
বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের ভোগ-বিলাসের রেকর্ডও গড়েছে
জানা গেল মেসির শেষ ম্যাচ কবে, কোথায়