ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মরিনহোর চোখে ২০২৬ বিশ্বকাপের পাঁচ ফেভারিট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ০৬:২৯ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের মহারণ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। আগামী ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরের। টুর্নামেন্ট শুরুর আগে শিরোপাপ্রত্যাশী দলগুলো নিয়ে নিজের মতামত জানিয়েছেন বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত কোচ জোসে মরিনহো।

সম্প্রতি ইতালিয়ান সংবাদমাধ্যম ‘মিডিয়াসেট ইতালিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ৬৩ বছর বয়সী এই পর্তুগিজ কোচ তার ফেভারিট পাঁচ দলের তালিকা প্রকাশ করেন। তার মতে, এবারের বিশ্বকাপে শিরোপা জয়ের সামর্থ্য রয়েছে পর্তুগাল জাতীয় ফুটবল দলের। মরিনহো বলেন, কে জিতবে? আমি বলব পর্তুগাল। তাদের সেই সম্ভাবনা এবং প্রতিভা আছে।

পর্তুগালের পাশাপাশি ব্রাজিল জাতীয় ফুটবল দলকেও শক্তিশালী দাবিদার হিসেবে দেখছেন তিনি। বিশেষ করে দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির উপস্থিতিকে বড় ফ্যাক্টর হিসেবে বিবেচনা করছেন মরিনহো। তিনি বলেন, কার্লেত্তো মানেই আলাদা কিছু। একটি দলের জন্য তার থাকা বা না থাকা বিশাল পার্থক্য গড়ে দেয়।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকেও তালিকায় রেখেছেন এই কোচ। দলটির সংহতি ও দেশপ্রেমের প্রশংসা করে মরিনহো বলেন, আর্জেন্টিনা একটি সত্যিকারের দল। তারা অত্যন্ত সংগঠিত এবং ঐক্যবদ্ধ। জাতীয় দলের হয়ে খেলতে তারা সবচেয়ে বেশি গর্ববোধ করে।

এছাড়া ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স জাতীয় ফুটবল দলের স্কোয়াড গভীরতা নিয়েও মুগ্ধ তিনি। তার মতে, ফ্রান্সের এত বেশি প্রতিভা রয়েছে যে তারা চাইলে সমমানের একাধিক দল গঠন করতে পারে।

অন্যদিকে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলকে নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন মরিনহো। ভবিষ্যতে বড় কোনো সাফল্য আসবে বলে মনে করেন তিনি।

তবে মরিনহোর এই তালিকায় স্পেন জাতীয় ফুটবল দলের নাম না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন ফুটবল বিশ্লেষকরা। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় স্পেনকে উপেক্ষা করা কঠিন বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন

বিশ্বকাপকে ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, তখন মরিনহোর এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, ‘স্পেশাল ওয়ান’র এই ভবিষ্যদ্বাণী বাস্তবে কতটা সত্যি হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ