ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সেভিয়ার প্রেসিডেন্ট হওয়ার পথে রামোস?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১০:৩৭ এএম
সার্জিও রামোস। ছবি: সংগৃহীত

স্পেনের কিংবদন্তি ডিফেন্ডার সার্জিও রামোস এবার কি মাঠ ছেড়ে বোর্ডরুমে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন? ফুটবল বিশ্বে এমনই গুঞ্জন জোরালো হয়েছে, যেখানে বলা হচ্ছে শৈশবের ক্লাব সেভিয়ার মালিকানা কিনতে একটি শক্তিশালী কনসোর্টিয়ামের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

জানা গেছে, কেবল প্রতীকী কোনো পদ নয় বরং ক্লাবের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সরাসরি ভূমিকা রাখতে চান ৩৯ বছর বয়সী এই তারকা। সম্ভাব্য এই পদক্ষেপকে ঘিরে ইতোমধ্যেই সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সেভিয়ার সাবেক স্পোর্টিং ডিরেক্টর ডিরেক্টর মঞ্চি এক পডকাস্টে জানান, রামোস ক্লাবের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী। তিনি বলেন, তিনি প্রেসিডেন্ট হবেন কি না নিশ্চিত নই, তবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সরাসরি যুক্ত থাকতে চান।

বর্তমানে ফাইভ ইলেভেন ক্যাপিটাল নামের একটি বিনিয়োগকারী গোষ্ঠীর সহায়তায় টেকওভার প্রক্রিয়াটি এগিয়ে নিচ্ছেন রামোস। যদিও এই চুক্তি এখনো চূড়ান্ত হয়নি, তবে আলোচনা দ্রুত এগোচ্ছে বলে জানা গেছে।

এদিকে মাঠের পারফরম্যান্সে সময়টা ভালো যাচ্ছে না সেভিয়ার। সর্বশেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হেরে তারা এখন লা লিগার পয়েন্ট টেবিলের ১৭তম স্থানে অবস্থান করছে। হাতে মাত্র চারটি ম্যাচ বাকি থাকতে তারা রেলিগেশন জোন থেকে মাত্র এক পয়েন্ট উপরে।

রামোসের সম্ভাব্য আগমনের সঙ্গে সঙ্গে ক্লাবের সাবেক কর্মকর্তা মঞ্চির ফেরার গুঞ্জন উঠলেও তিনি তা নাকচ করেছেন। জানিয়েছেন, বর্তমান কর্তৃপক্ষের কাছ থেকে কোনো প্রস্তাব পাননি।

আরও পড়ুন

বিশ্লেষকদের মতে, রামোসের এই টেকওভার সফল হলে তা শুধু তার ক্যারিয়ারের নতুন মোড়ই নয়, বরং সংকটে থাকা সেভিয়ার জন্যও নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। একই সঙ্গে শোনা যাচ্ছে, এই প্রক্রিয়া সম্পন্ন হলে তিনি পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণাও দিতে পারেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কপালের পাশে ছোট্ট একটি বিশেষ ডিভাইস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়।
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
আরও পড়ুন
এক বছরে দুই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, পদত্যাগের ঘোষণা স্পেনের মন্ত্রীর
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ-স্পেন
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক