ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটারের জন্য গাড়ি ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ০২:১৭ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেটে নতুন চমক নিয়ে এসেছে তামিম ইকবাল নেতৃত্বাধীন বর্তমান অ্যাড-হক কমিটি। দেশীয় ক্রিকেটারদের উৎসাহ দিতে এবার সিরিজসেরা বাংলাদেশি ক্রিকেটারের জন্য রাখা হয়েছে বিলাসবহুল চেরি গাড়ির পুরস্কার।

এর আগে নিউজিল্যান্ড ও চলমান পাকিস্তান সিরিজে বাড়তি প্রণোদনা হিসেবে বাইক উপহার দেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারাবাহিকতায় এবার পুরস্কারের পরিধি আরও বড় করা হয়েছে।

মঙ্গলবার মিরপুরে বিসিবি ও চেরির মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে বাংলাদেশের সেরা পারফর্মারকে একটি চেরি গাড়ি উপহার দেওয়া হবে।

তামিম ইকবাল বলেন, সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে, সেখানে বেস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দেবে চেরি।

তিনি আরও বলেন, চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছে। বিশেষ করে গত দেড়-দুই বছরে বিসিবির যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখান থেকে বের হয়ে এসে এমন ব্র্যান্ডের সম্পৃক্ততা খুব ইতিবাচক বিষয়। গত সিরিজে এবং এই সিরিজেও বাইক কোম্পানি এসেছে। এটা বিসিবির জন্য ভালো দিক।

আরও পড়ুন

পুরনো স্মৃতিচারণ করে তামিম বলেন, সবশেষ আমরা যখন প্রথম টেস্ট জিতেছিলাম, তখন এমন পুরস্কার দেওয়া হয়েছিল। আমার ভাই নাফিস ইকবাল সেই পুরস্কার পেয়েছিল। প্রায় ২০ বছরের বেশি সময় পর আবার এমন উদ্যোগ নেওয়ায় চেরিকে ধন্যবাদ জানাই।

স্পন্সরদের আগ্রহ বৃদ্ধির বিষয়ে বিসিবি সভাপতি বলেন, এটা আমার জন্য নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে স্পন্সরদের সঙ্গে কাজ করার জন্য। তারা যে সম্মান দেখিয়েছেন, সেটা পুরোপুরি বিসিবির প্রতি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি
লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসট্রেনসেন
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রাব্বী সৈয়দের ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
এবার বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ